ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে বড় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। ষষ্ঠ এশীয় যুব হকিতে রোববার তারা ৭-১ গোলে হারিয়েছে ওমানকে।
বাংলাদেশের পক্ষে রাসেল মাহমুদ জিমি ও হাসান যোবায়ের দুটো করে গোল করে এই জয়ে বড় ভূমিকা রেখেছেন। এছড়া রিমন, কৃষ্ণা কুমার ও চন্দন একটি করে গোল করেছেন।
হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে ১৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির গোলে বাংলাদেশের গোল উৎসব শুরু হয় ওমানের জালে। প্রথমার্ধ শেষ করে তারা ৩-১ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে আরো চার গোল করে বাংলাদেশ বড় জয় নিশ্চিত করে।
সোমবার গ্র"পের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩৮ঘ.
bdnews24