ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ২৫ নয়, ২৬ জুলাই থেকে শুরু হবে ফেডারেশন কাপ ফুটবলের বাছাইপর্ব। আনুষ্ঠানিক উদ্বোধন হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
আগের ঘোষণা অনুযায়ী ২৫ জুলাই থেকে ১১টি দল নিয়ে ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ-প্রস্তুতি এবং দর্শকের কথা বিবেচনা করে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৬ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিকেল ৪ টায় বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সানরাইজ স্পোর্টিং ক্লাব ও দিগন্ত প্রসারী। শনিবার বি. লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে কমিটির সমন্বয়কারী ফজলুর রহমান বাবুল জানিয়েছেন।
বাছাইপর্বে মোট ১১টি দল প্রতিদ্বন্ধিতা করবে। তিনটি গ্র"পে লিগ পদ্ধতিতে খেলা হবে, তারপর ক এবং খ গ্র"প থেকে চারটি দল মূল পর্বে উঠবে। এক্ষেত্রে প্রত্যেক গ্র"প থেকে সেরা দুটো দল মূল পর্বে গেলেও গ গ্র"প থেকে যাবে একটি দল। অর্থাৎ বাছাইপর্ব থেকে উন্নীত ৫ টি আর বি. লিগের ১১ টি অর্থাৎ মোট ১৬ টি দল নিয়ে হবে ফেডারেশন কাপের মূল আসর।
তবে বাছাইপর্বের জন্য এখনো আর্মি স্টেডিয়াম নিশ্চিত করা যায়নি। তারপরও এখন বর্ষাকাল বলে আর্মি স্টেডিয়ামকেই বাছাই পর্বের ভেন্যু হিসেবে পছন্দ করা হয়েছে, যাতে মূল পর্বের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম তৈরি থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১০৭ ঘ.
bdnews24