শেরপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়ে এবার মাঠে নেমেছেন শেরপুরের সাবেক কৃতি ফুটবলার ও প্রশিক্ষক সাধন বসাক। তার ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত শুক্রবার থেকে শেরপুরের জিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে শেরপুর জেলার পাঁচটি উপজেলার ১৬ থেকে ১৮ বছর বয়সী ২৫ জন উদীয়মান ফুটবলার। জেলার একটি ভাল ফুটবল দল গঠন এবং জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরির উদ্দেশ্য নিয়েই এ প্রশিক্ষণ। কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, সাবেক কৃতি ফুটবলার সাধন বসাক।
প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে অংশগ্রহনকারী উদীয়মান ফুটবলারদের ফুটবল বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। পরে প্রশিক্ষণে অংশে নেওয়া ফুটবলাররা দুটি দলে ভাগ হয়ে একটি অনুশীলন ম্যাচ খেলেন। এসময় মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলোয়ড়দের উৎসাহ দেন। উল্লেখ্য ১৯৮৬ সালে বিকেএসপিতে কয়েকজন ফুটবলার প্রেরণ করেন সাধন বসাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/২১১৫ঘ.
bdnews24