২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ছেড়ে কুইরোজ এখন পর্তুগালের কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার সম্পর্ক ছিল দীর্ঘ দিনের। ম্যানইউ'র কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনেরও তিনি দারুণ স্নেহভাজন। তবু 'রেড ডেভিল'দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করলেন না কার্লোস কুইরোজ। নাড়ির টানে ফিরলেন স্বদেশ পর্তুগালে। ম্যানইউ'র সহকারী কোচের দায়িত্ব ছেড়ে এখন তিনি পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 08:32 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

লিসবন, ১২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার সম্পর্ক ছিল দীর্ঘ দিনের। ম্যানইউ'র কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনেরও তিনি দারুণ স্নেহভাজন। তবু 'রেড ডেভিল'দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করলেন না কার্লোস কুইরোজ। নাড়ির টানে ফিরলেন স্বদেশ পর্তুগালে। ম্যানইউ'র সহকারী কোচের দায়িত্ব ছেড়ে এখন তিনি পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ। ইউরো ২০০৮ শেষে লুই ফেলিপে স্কলারি প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্ক ছিন্ন করেন পর্তুগালের সঙ্গে, যোগ দেন ইংলিশ ক্লাব চেলসিতে। স্কলারি পর্তুগালের কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকেই তার উত্তরসূরী হিসাবে মিডিয়ায় উচ্চারিত হচ্ছিল কুইরোজের নাম। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। চার বছরের জন্য চুক্তিবদ্ধ কুইরোজের পর্তুগালের কোচ হিসাবে এটা হতে যাচ্ছে দ্বিতীয় 'মিশন'। প্রথম বার অবশ্য সাফল্যের দেখা পাননি। ১৯৯১এ কোচ হওয়ার পর তার অধীনে ইউরো-৯২ ও '৯৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে পারেনি পর্তুগাল। তবুও আবার স্বদেশের কোচ হতে পেরে কুইরো দারুণ উৎফুল্ল, "আবার আমার দেশকে সেবা করার সুযোগ পেয়ে আমি খুব গর্বিত ও সম্মানিত বোধ করছি। এটা খুবই বিশেষ একটা পদ। যে কোনো পেশাদার কোচই এর জন্য ব্যগ্র হয়ে থাকবে। আমার প্রথম লক্ষ্য হলো (২০১০ সালে) দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ালিফাই করা।" আগামী মাসে ফ্যারো আইল্যান্ডসের সঙ্গে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে কুইরোজের পর্তুগাল কোচ হিসাবে নতুন অভিযাত্রা। বিশ্বকাপের বাছাইপর্বে পর্তুগিজদের গ্র"প-সঙ্গী সুইডেন, ডেনমার্ক, হাঙ্গেরি, আলবেনিয়া ও মাল্টা। '৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হওয়ার পর কোচ হিসাবে মিশ্র সাফল্য পেয়েছিলেন কুইরোজ। পর্তুগালের স্পোর্টিং ক্লাব, নিউইয়র্ক মেট্রোস্টার্স, জাপানের গ্র্যাম্পাস এইট ও সংযুক্ত আরব আমিরাতে সব মিলিয়ে প্রায় ছয় বছর কাটানোর পর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসাবে দায়িত্ব পান তিনি। সেখানে শুরুটা ভালোই হয়েছিল। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা কোয়ালিফাই করলেও বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র তিন মাস আগে পদত্যাগ করেন কুইরোজ। আফ্রিকান নেশন্স কাপে দক্ষিণ আফ্রিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং দলের টেকনিক্যাল ডিরেক্টর জোমো সোনোর সঙ্গে বিবাদই ছিল তার কারণ। এর পরই ২০০২ সালের জুনে ম্যানইউ'র সঙ্গে তার সম্পর্কের সূচনা। ওল্ড ট্র্যাফোর্র্ডে সহকারী কোচ হিসাবে প্রথম মৌসুমটা সাফল্যও পেয়েছিলেন কুইরোজ, ম্যানইউ'র হয়ে জিতেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। সেই সাফল্যের সুবাদে পরের মৌসুমে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হন কুইরোজ। জিদান-ফিগো-রোনালদো-বেকহাম সমৃদ্ধ 'গ্যালাকটিকো'দের হয়ে তিনি অবশ্য চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। সেই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল, আর স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় হয়েছিল চতুর্থ! ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে মাত্র ১০ মাস পরই পদচ্যুত হতে হয় তাকে। পরের মৌসুমের মাঝামাঝি অর্থাৎ ২০০৪ সালের জুলাইয়ে আবার ফিরলেন ম্যানইউ'তে, ফার্গুসনের সহকারী কোচ হিসাবে। গত মৌসুমে 'রেড ডেভিল'দের 'ডাবল' (চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ) জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তারপরও দেশের টানে আবার ফিরলেন পর্তুগালে। সেই সুযোগ পাওয়ায় ম্যানইউ কর্তৃপক্ষকে ধন্যবাদও জানালেন সবার আগে, "আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ধন্যবাদ জানাতে চাই। তাদের জন্যই চুক্তি সম্পন্ন করে পর্তুগালে ফেরা আমার পক্ষে সম্ভব হয়েছে।" প্রিয়ভাজন কুইরোজের শুভ কামনা জানিয়ে ফার্গুসনও প্রশংসার ডালি উপুর করে দিয়েছেন পর্তুগালের নতুন কোচের জন্য, "বিশ্ব ফুটবলে কার্লোস অন্যতম সেরা কোচ। দলের (ম্যানইউ'র) সা