ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বিশাল পরাজয় দিয়ে ষষ্ঠ এশিয়া কাপ যুব হকি শুরু হয়েছে বাংলাদেশের। শুক্রবার হায়দারাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ৮-০ গোলে হেরেছে কোরিয়ার কাছে।
এই ম্যাচে বাংলাদেশ একেবারে দাঁড়াতেই পারেনি কোরিয়ার সামনে। প্রথমার্ধে তারা ৪-০ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে হজম করে আরো ৪ গোল। এমনিতেই ২৬ ঘন্টা দীর্ঘ সড়ক পথে ভ্রমনের কারণে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েন। দলের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি কয়েকবার বমি করেছেন বলেও জানা গেছে।
আগামী রোববার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24