ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফেডারেশন কাপে এবার প্রথমবারের মতো হবে বাছাই পর্ব। আগামী ২৫ জুলাই থেকে ১১ টি দলকে নিয়ে ফেডারেশন কাপের বাছাইপর্ব শুরু হচ্ছে।
বুধবার বাফুফে ভবনে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। 'ক' গ্র"পের দলগুলো হচ্ছে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র, বিকেএসপি, বাংলাদেশ পুলিশ ও রাজশাহীর দিগন্ত প্রসারী। 'খ' গ্র"পে ভিক্টোরিয়া স্পোর্টিং, বাংলাদেশ নৌবাহিনী, ঢাকা ওয়ান্ডারার্স ও বাংলাদেশ এবং 'গ' গ্র"পে সানরাইজ, বাংলাদেশ কাস্টমস ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ সেনাবাহিনী প্রতিদ্বন্দ্বীতা করবে। বেশি দল ফেডারেশন কাপে আগ্রহী হওয়ায় বাছাই পর্বের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকা বি. লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। এই কমিটিকেই ফেডারেশন কাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আর সেজন্যই ৩১ জুলাই থেকে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে এসেছে ২৫ জুলাইয়ে। তিনটি গ্র"পে লিগ পদ্ধতিতে খেলা হবে, তারপর 'ক' এবং 'খ' গ্র"প থেকে চারটি দল মূল পর্বে উঠবে। এই দুই গ্র"প থেকে সেরা দুটো দল মূল পর্বে গেলেও 'গ' গ্র"প থেকে যাবে একটি দল। অর্থাৎ বাছাই পর্ব থেকে উন্নীত ৫ দলের সঙ্গে বি. লিগের ১১ টি অর্থাৎ ১৬ টি দল নিয়ে হবে ফেডারেশন কাপের মূল আসর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২৩১০ঘ.
bdnews24