২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পর্যায়ের ফুটবল সচল করতে এবার বিওএ-এর দ্বারস্থ বাফুফে

জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে আলাপ-আলোচনার পরও বাফুফে জেলা পর্যায়ের ফুটবলকে গতিশীল করতে পারেনি। উপায়ান্তর না দেখে তারা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেছে। যে সভা পথের দিশা দিয়েছে বাফুফেকে। বিওএ মহাসচিব তাদের প্রতিশ্র"তি দিয়েছেন জেলার ফুটবলে গতি ফেরাতে তিনি এক মাসের মধ্যে ডিএসএ-ডিএফএ'র জটিলতা নিরসন করে দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে আলাপ-আলোচনার পরও বাফুফে জেলা পর্যায়ের ফুটবলকে গতিশীল করতে পারেনি। উপায়ান্তর না দেখে তারা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেছে। যে সভা পথের দিশা দিয়েছে বাফুফেকে। বিওএ মহাসচিব তাদের প্রতিশ্র"তি দিয়েছেন জেলার ফুটবলে গতি ফেরাতে তিনি এক মাসের মধ্যে ডিএসএ-ডিএফএ'র জটিলতা নিরসন করে দেবেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) নিয়ে বেশ বিপাকে পড়েছে। যা জেলা ফুটবল লিগ আয়োজনে বড় একটা সমস্যা। সমস্যা নিরসনে তারা দ্বারস্থ হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তাদের। তবে ভিন্ন কায়দায়। বিওএ'র পুরো কমিটিকে বাফুফে ভবনে নিমন্ত্রণ করে সমস্যার কথা পেড়েছেন। এ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। তারপর বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ সমাধানের পথ দেখিয়েছেন এভাবে, "আমরা মধ্যস্থতাকারীর ভূমিকায় থেকে ডিএস ও ডিএফএ'র মধ্যকার দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করবো। এমন একটা ফর্মূলা বের করতে হবে যেন দুটো সংস্থা একসঙ্গে জেলা ফুটবলের জন্য কাজ করতে পারে।" তার ওপর আস্থা রেখে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, "বিওএ'র সঙ্গে আলাপ করে আমি খুব খুশি। বিওএ মহাসচিবের প্রতিশ্র"তি অনুযায়ী এক মাসের মধ্যেই ডিএফএ জটিলতার অবসান হয়ে যাবে।" গত সুলতানী আমলেই এই জটিলতার জন্ম। আর জন্মদাতা হিসেবে সাবেক বাফুফে সভাপতি এস এ সুলতানের সঙ্গে উচ্চারিত হবে বর্তমান কমিটির মালু-বাচ্চুর নামও ! তারা ভোটের সুবিধা নিতে ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) তৈরি করে ডিএসএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন)-এর সঙ্গে নতুন এক বিবাদ সৃষ্টি করেছেন। আগে স্থানীয় জেলা প্রশাসকের নেতৃত্বে ডিএসএ ফুটবল পরিচালনা করলেও এখন তা করবে সরকারী সংশ্রবমুক্ত ডিএফএ। কিন্তু ফুটবল চালানোর জন্য যে মাঠ ও সরকারি প্রশাসনের সহযোগিতার দরকার তা পাচ্ছে না তারা। এমনকি সরকার-বর্জিত সংস্থা হওয়ায় ডিএএফএ-কে জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক অনুদান দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে জেলা ফুটবলের দায়িত্ব পাওয়া ডিএফএ হয়ে গেছে ঠুঁটো জগন্নাথ ! অন্যদিকে ডিএসএ জেদ ধরেছে ফুটবলের অধিকার ছাড়বে না বলে। এক মাসের মধ্যেই এই জট খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন বিওএ মহাসচিব কুতুব উদ্দিন, "আশা করছি এক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আমরা বাফুফে, ডিএসএ ও ডিএফএ'র সঙ্গে বসে একটা উপায় বের করবো। ফুটবলের বৃহত্তর স্বার্থে আমাদের এটা করতে হবে।" সমাধান হলেই জেলা ফুটবল আবার সচল হবে। এই আলোচনার মধ্যে বিওএ ২০০৯ সালের এসএ গেমসের গুরুত্ব তুলে ধরেছে বাফুফের কাছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও চাইছেন নিজেদের মাঠে অনুষ্ঠেয় এসএ গেমস ফুটবলে শ্রেষ্ঠত্বের সোনা। সেজন্য তিনি বিদেশী কোচের অধীনে ফুটবল দল তৈরি করার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। বুধবারের এই সভায় বিওএ মহাসচিবের সঙ্গী হয়ে এসেছিলেন দুই সহ-সভাপতি মিজানুর রহমান মানু ও খোন্দকার জামিল উদ্দিন, বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহসহ প্রায় পুরো কমিটি। তাদের সঙ্গে সভা করেছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.