২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্স দলকে বিদায় জানালেন ত্রেজেগে

ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে তার খারাপ সম্পর্কের কথা কারো অজানা নয়। ডমেনেখের জন্যই গত মৌসুমে ইতালিয়ান সিরি 'এ'র দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েও ইউরো ২০০৮এর ফ্রান্স দলে তিনি সুযোগ পাননি। ইউরোতে প্রথম রাউন্ড থেকে 'লা ব্লুজ' বিদায় নিলেও গত সপ্তাহে ডমেনেখ জানিয়ে দিয়েছেন আপাতত পদত্যাগ করার সম্ভাবনা তার নেই। এই কথার পর আর চুপচাপ বসে থাকতে পারেননি ডেভিড ত্রেজেগে। ক্ষোভে-দুঃখে বুধবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

মিলান, ৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখের সঙ্গে তার খারাপ সম্পর্কের কথা কারো অজানা নয়। ডমেনেখের জন্যই গত মৌসুমে ইতালিয়ান সিরি 'এ'র দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েও ইউরো ২০০৮এর ফ্রান্স দলে তিনি সুযোগ পাননি। ইউরোতে প্রথম রাউন্ড থেকে 'লা ব্লুজ' বিদায় নিলেও গত সপ্তাহে ডমেনেখ জানিয়ে দিয়েছেন আপাতত পদত্যাগ করার সম্ভাবনা তার নেই। এই কথার পর আর চুপচাপ বসে থাকতে পারেননি ডেভিড ত্রেজেগে। ক্ষোভে-দুঃখে বুধবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। "ইউরোর ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং কোচের ঐ নিশ্চয়তা অপরিবতর্নীয় সিদ্ধান্তটা নিতে প্রভাবিত করেছে আমাকে। ফ্রান্সে যেভাবে দেখে থাকে আমি ফুটবলকে তার থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখে থাকি। ইউরো আমাদের জন্য খুবই নেতিবাচক ছিল ঠিকই কিন্তু আমাকে তার চেয়েও বেশি ক্ষুব্ধ করেছে ডমেনেখের থেকে যাওয়াটা"--- জুভেন্টাসের প্রাক-মৌসুম প্রশিক্ষণে অবসরের ঘোষণার সময় ক্রুদ্ধ ত্রেজেগের মন্তব্য। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের ক্ষুব্ধ হওয়ারই কথা। জাতীয় দলের হয়ে ৭১ ম্যাচে ৩৪ গোল করলেও ২০০৬ বিশ্বকাপের পর মাত্র ৫টি ম্যাচে তাকে দলে রেখেছেন ডমেনেখ। তাই একরাশ হতাশা আর ক্ষোভ নিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ইউরো ২০০০এর ফাইনালে 'গোল্ডেন' গোল করে ফ্রান্সকে শিরোপা এনে দেয়া ত্রেজেগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১০ঘ.