ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে তিন প্রবীণ ক্রীড়া লেখককে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে সিরাজুল ইসলাম বাচ্চু, অধ্যাপক আশরাফ উদ্দিন খান ও জীবন বোসকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান (অডিট কমিটি) জনাব নুরুল ফজল বুলবুল প্রধান অতিথি ও ইপিলিয়ন গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজউদ্দিন আল মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রফেশনাল অফিসার ডা. মোস্তফা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন ডা. ইকবাল কবির।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি জনাব সারওয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম। এবারের বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কার্যালয়কে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪০ঘ.
bdnews24