মাদ্রিদ, ১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিমানটার গায়ে বিশাল অক্ষরে লেখা 'চ্যাম্পিয়ন্স'। সোমবার সন্ধ্যায় মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে পৌঁছানোর পর হুলুস্থুল পড়ে গেল বিমানটাকে ঘিরে। ইউরো বিজয়ী বীরদের এক নজর দেখার জন্য সবাই ভীষণ উদগ্রীব। সেটাই স্বাভাবিক। স্পেনের ফুটবল-পাগল মানুষের জীবনে এমন উৎসবের উপলক্ষ্য তো বহু দিন আসেনি!
দীর্ঘ ৪৪ বছর পর কোনো বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া স্পেনের দলকে ঘিরে স্বদেশবাসীর বাধভাঙ্গা উচ্ছ্বাসে তাই অস্বাভাবিকত্ব কিছু ছিল না। ক্যাসিয়াস-জাভি-ভিয়া-তরেস-ইনিয়েস্তারাও প্রাণভরে উপভোগ করেছেন দেশের মানুষের প্রাণঢালা ভালবাসা ও অভিনন্দন। বিমানবন্দরের টারমাকে ট্রফি হাতে নেমেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে অধিনায়ক ক্যাসিয়াস বললেন, "এ সব কিছুই আপনাদের জন্য।" ঘরে বসেই সেটা উপভোগ করতে পেরেছে লাখো স্প্যানিয়ার্ড। কারণ স্পেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি স
bdnews24