ভিয়েনা, ২৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুটো দলই বড় আসরে বহু দিন ধরে সাফল্যহীন। বিশ্বকাপ ও ইউরোতে তিন বার করে শিরোপা জয়ী জার্মানি শেষ কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিতেছিল এক যুগ আগে। ইউরো'৯৬ এর শিরোপা জয়ই জার্মান ফুটবলের সর্বশেষ সাফল্যের স্মৃতিধন্য। স্পেনের জন্য প্রতীাটা আরো অনেক দীর্ঘ। ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি একবারই ইউরোর শিরোপা জিতেছে, ১৯৬৪ সালে নিজেদের মাটিতে। সাফল্যের জন্য বুভুু হয়ে থাকা দু দলের সামনেই এখন দীর্ঘ অপোর অবসানের হাতছানি! রোববার বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া ইউরো ২০০৮এর ফাইনাল কার গলায় বিজয়মালা পরাবে তা জানতে অধীর আগ্রহে অপো করছে ফুটবল-বিশ্বও।
স্পেনের এত দিন সাফল্যবিহীন থাকা সত্যিই বিস্ময়ের। স্প্যানিশ 'প্রিমেরা লিগা' বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগ, সারা দুনিয়ার তারকা ফুটবলারদের কীর্তিধন্য। বহু প্রতিভাবান ফুটবলারেরও জন্মভূমি স্পেন। অথচ বিশ্বকাপ ও ইউরোতে তারা চরমভাবে ব্যর্থ। বড় টুর্নামেন্টগুলো অন্যতম ফেভারিট হিসাবে শুরু করলেও কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরোতে বার বার ব্যর্থ হয়েছে তারা। 'কোয়ার্টার ফাইনালের দল' তকমা তো এমনি, এমনি তাদের গায়ে এঁটে যায়নি! তবে সেই অপবাদ ঘুচিয়ে দিয়ে দীর্ঘ দুই যুগ পর আবার তারা ইউরোর ফাইনালে। এবং সেটা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। এবারের ইউরোতে এখন পর্যন্ত সন্দেহাতীতভাবে তারাই সেরা দল। রণ, মাঝমাঠ আর আক্রমণভাগকে এক সুতোয় গেঁথে প্রত্যেক ম্যাচে প্রতিপকে আরিকভাবেই নাস্তানাবুদ করেছে তারা। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে স্রেফ উড়িয়ে দেয়া রাশিয়া সেমিফাইনালে দাঁড়াতেই পারেনি তাদের কাছে।
নিঃসন্দেহে স্পেনের এমন সাফল্যের অন্যতম রূপকার লুই আরাগোনেস। আগামী মাসে ৭০ বছর পূর্ণ করতে যাওয়া আরাগোনেসের ফুটবল প্রজ্ঞা ও পান্ডিত্যই অনুবাদিত হচ্ছে ইউরো ২০০৮এ। দু বছর আগে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ভালো খেলেও ফ্রান্সের কাছে হেরে যাওয়ার হতাশা ভুলে স্পেনের এই দলটি স্বদেশবাসীদের স্বপ্ন দেখাচ্ছে ৪৪ বছর পর কোনো বড় টুর্নামেন্টের শিরোপার। গতিময়, প্রাণবন্ত ফুটবল দিয়ে তারা দুনিয়ার কোটি-কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ও জয় করে নিয়েছে ইতিমধ্যে।
পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই রোববারের ফাইনালে স্পেনের পে বাজি ধরার লোকের অভাব থাকার কথা নয়। মুশকিল শুধু একটাই। তাদের প্রতিপরে নাম জার্মানি! ফুটবল দিয়ে মন জয় করার চাইতে সাফল্যই যাদের কাছে বেশি আরাধ্য। বিশ্বকাপ ও ইউরোতে সেই প্রমাণও অসংখ্যবার রেখেছে জার্মানরা। ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার গ্যারি লিনেকার তো এক বার হতাশা নিয়ে বলেওছিলেন, "ফুটবল এমন একটা খেলা যা ২২ জন মিলে খেলে আর শেষ পর্যন্ত জয় হয় জার্মানির।"
মন্তব্যটা আরাগোনেসেরও অজানা নয়। গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠার প্রমাণ তো কম রাখেনি জার্মানরা। তবে তারপরও ফাইনালের আগে নিজের দলকে নিয়ে দারুণ আত্মবিশ্বাসী স্পেনের কোচ, "জার্মানি হলো জার্মানি। যাদের বিপইে খেলুক না কেন দেখলে মনে হবে তারাই জিতবে। তবে আমাদের বিপে জয় পাওয়া যে কোনো দলের জন্যই খুব কঠিন। বিশেষ করে আমরা যখন আমাদের খেলায় অতিরিক্ত গতি সঞ্চার করে থাকি।"
কথাটা যে কতখানি ঠিক তা বোধহয় সবচেয়ে ভালো বুঝতে পেরেছে রাশিয়া। সেমিফাইনালে স্পেনের গতিময় ফুটবলের কাছেই 'বধ' হতে হয়েছে রুশদের। ফাইনালের আগে স্প্যানিয়ার্ডদের অবশ্য একটা ব্যাপারে অস্বস্তিতে থাকার কথা। এখনো পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র হ্যাটট্রিকের মালিক, ৪ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা ডেভিড ভিয়ার ফাইনালে মাঠে নামার সম্ভাবনা নেই-ই বলা যায়। সেমিফাইনালের প্রথমার্ধে পায়ে ব্যথা পেয়ে বেরিয়ে যাওয়া ভিয়ার সম্ভাব্য অনুপস্থিতিও অবশ্য শঙ্কায় ফেলতে পারছে না আরাগোনেসের দলকে। কারণ সেস্ক ফ্যাব্রেগাসের উপস্থিতি। সেদিন ভিয়ার জায়গায় মাঠে নেমেই ম্যাচের চেহারা পাল্টে দিয়েছেন লিভারপুলের এই মিডফিল্ডার। পুরো মাঠজুড়ে খেলে, একের পর এক আক্রমণ রচনায় নেতৃত্ব দিয়ে রুশ রণভাগে একেবারে ছিন্নভিন্ন করে ফেলেছিলেন তিনি। দলের তিন গোলের দুটোও তারই পাস থেকে আসা। ফ্যাব্রেগাস-জাভি-ইনিয়েস্তারা সেদিনের মতো ফাইনালেও জ্বলে উঠতে পারলে জার্মানির বিপদে পড়ারই কথা!
সেমিফাইনালে স্পেনের ঠিক বিপরীত চেহারা ছিল জার্মানির। তুরস্কের প্রায় দ্বিতীয় সারির দলের বিপে বালাক-কোসা-পোডলস্কিদের অনুজ্জ্বল পারফরম্যান্স এমনকি হতাশ করেছে জার্মান মিডিয়াকেও। তারপরেও ফিলিপ ল্যামের শেষ মুহূর্তের ল্যভেদে ইউরো ২০০৮এ 'কামব্যাক কিং' হিসাবে পরিচিতি পাওয়া তুরস্ককে হারিয়ে আজ তারা ফাইনালে, এক যুগ পর শিরোপার স্বপ্নে বিভোর! কোচ জোয়াকিম লউ যে স্বপ্নকে বাস্তবায়িত করতে দৃঢ় প্রতিজ্ঞ, "আমরা বিজয়ীর মানসিকতা ফিরে পেয়েছি। আর সেটাকে ফাইনালেও নিয়ে যাবই।"
তুরস্কের বিপে সেভাবে জ্বলে উঠতে না পারলেও জার্মানদের গোল করার দতা ভোগাতে পারে স্প্যানিয়ার্ডদের। পোডলস্কি তিনটি এবং বালাক, কোসা ও শোয়েইনস্টাইগার দুটি করে গোল করে দলকে পৌঁছে দিয়েছেন শিরোপার দ্বারপ্রান্তে। এমনকি রণভাগের ল্যামও প্রয়োজনের সময়ে জ্বলে উঠে গোল এনে দিয়েছেন দলকে। যদিও মাঝমাঠের পারফরম্যান্সে জার্মানদের চেয়ে স্প্যানিয়ার্ডদেরই এগিয়ে রাখতে হবে। অন্তত সেমিফাইনালের হিসাবে।
তবে দলটা জার্মানি বলেই হিসাবের গন্ডিতে বেঁধে রাখা যাচ্ছে না তাদের। একে তো গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠার অদম্য স্পৃহা, তার ওপরে এক যুগ সাফল্যহীন থাকার যন্ত্রণা --- সব মিলিয়ে ফাইনালে জয় পেতে তারা মরিয়া। সেমিফাইনালে সুবিধা করতে না পারা বালাকও যে জিগিষায় একটু অন্যভাবে শামিল। ২০০২ বিশ্বকাপের ফাইনালে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। ঘরের মাঠে আয়োজিত পরের বিশ্বকাপে ফাইনালে নিয়ে যেতে পারেননি দলকে। সে সব হতাশাকে চাপা দিয়ে এবার সাফল্যের জন্য উন্মুখ জার্মানির অধিনায়ক। যদিও তার সুস্থতা নিয়ে ফাইনালের ঠিক আগে আশঙ্কার মধ্যে থাকাতে হচ্ছে জার্মানিকে। পায়ের পেশিতে ব্যথা পাওয়ায় শুক্র ও শনিবার অনুশীলনে অংশ নিতে পারেননি বালাক। ফাইনাল শুরু হওয়ার আগে ফিটনেস পরীায় সফল হলেই তাকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নিতে পারবেন লউ।
এক যুগ ধরে জার্মানি কোনো বড় আসরে সাফল্য পায়নি। অন্যদিকে স্পেনও সুদীর্ঘ ৪৪ বছর পর শিরোপার দেখা পেতে মরিয়া। দুই 'বুভুু' দলের জমজমাট লড়াই দেখতে ফুটবল-দুনিয়াও এখন অধীর আগ্রহে অপোয়!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯২০ঘ.
bdnews24