২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের ১৫৪ তম খেলোয়াড়ের কাছে হেরে গেছেন শারাপোভা

দ্বিতীয় রাউন্ডেই এবারের উইম্বলডন শেষ হয়ে গেছে মারিয়া শারাপোভার জন্য। বৃহস্পতিবার তৃতীয় বাছাই এই রুশ তারকা ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন স্বদেশী আল্লা কুদ্রিয়াতসেভার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 07:23 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

লন্ডন, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় রাউন্ডেই এবারের উইম্বলডন শেষ হয়ে গেছে মারিয়া শারাপোভার জন্য। বৃহস্পতিবার তৃতীয় বাছাই এই রুশ তারকা ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন স্বদেশী আল্লা কুদ্রিয়াতসেভার কাছে। অবাছাই কুদ্রিয়াতসেভা বিশ্বের ১৫৪তম মহিলা খেলোয়াড়। তার কাছেই সরাসরি সেটে হেরে গেছেন ২০০৪-এর উইম্বলডন চ্যাম্পিয়ন, মেয়েদের টেনিসের সাবেক এক নাম্বার শারাপোভা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/০১০৯ ঘ.