২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি কোচ ডোনাডোনি বরখাস্ত

ইতালির কোচ রবার্তো ডোনাডোনি বরখাস্ত হয়েছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর থেকেই তার বিদায়ের খবর ভাসছিল মিডিয়ায়, শেষপর্যন্ত বৃহস্পতিবার ইতালিয়ান ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ডোনাডোনি আর জাতীয় দলের কোচ নন। মিডিয়ার অনুমান সত্যি ধরলে ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো মার্সেলো লিপ্পি ফিরে আসছেন দায়িত্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

রোম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির কোচ রবার্তো ডোনাডোনি বরখাস্ত হয়েছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়ার পর থেকেই তার বিদায়ের খবর ভাসছিল মিডিয়ায়, শেষপর্যন্ত বৃহস্পতিবার ইতালিয়ান ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ডোনাডোনি আর জাতীয় দলের কোচ নন। মিডিয়ার অনুমান সত্যি ধরলে ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো মার্সেলো লিপ্পি ফিরে আসছেন দায়িত্বে। ''গত দুই বছর এবং ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালির পারফরম্যান্স মূল্যায়নের জন্য ডোনাডোনির সঙ্গে একটা সভায় বসেছিলেন ফেডারেশন সভাপতি। তিনি ডোনাডোনিকে তার গত দুই বছরের পরিশ্রম এবং পেশাদারি মানসিকতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং একইসঙ্গে তাকে নিশ্চিত করা হয়েছে যে তার চুক্তির এখানেই সমাপ্তি।''-- ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বিবৃতিতে ডোনাডোনির বরখাস্তের খবরটা দেয়া হয়েছে এভাবে। ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপে ইতালির প্রতিনিধিত্ব করা ডোনাডোনি ইতালি দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন দুই বছর আগে, ২০০৬ বিশ্বকাপের ঠিক পর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১১৫ঘ.