ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফুটবল ভালোবাসেন অনেক দিন হলো? ইউরো ২০০৮-এ আন্দ্রেই আরশাভিনের খেলা দেখেছেন? আপনি ক'বছর পিছিয়ে গিয়েছিলেন রুশ ফুটবলারটির খেলা দেখে? ৫০ নাকি ২২ বছর?
৫০ বছর আগে ঠিক এই জুন মাসেই ফুটবল-বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান এক তরুন। নাম এডসন আরান্তেস ডো নাসিমেন্তো। চিনতে পারছেন না? পেলে! হ্যাঁ, অনেকের মতে সর্বকালের সেরা এই ফুটবলার তার প্রতিভার ঝলক সেই ১৯৫৮ সালেই দেখিয়েছিলেন। সেই ঝলকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এবারের ইউরোতে আরশাভিনের খেলা দেখে অনেকেরই ১৭ বছর বয়সী পেলের কথা মনে পড়ছে।
আবার কারো কারো মনে পড়েছে '৮৬-র ডিয়েগো ম্যারাডোনার কথা। না, পেলে বা ম্যারাডোনার সঙ্গে তুলনাটা এখনো শুরু হয়নি। ভাগ্যিস 'সাদা পেলে' বা 'রুশ ম্যারাডোনা' গোছের কোনো নাম এখনো পাথরের মালা হয়ে চেপে বসেনি আরশাভিনের গলায়! এ পর্যন্ত কত প্রতিভার ঝিলিক যে ওই নামের ভারে ধূলোয় মিশেছে তা তো জানেনই। আরশাভিনেরও সেই পরিণতি হোক তা নিশ্চয়ই চান না, সেরকম হলে তো ফুটবলেরই তি।
অন্য গ্রহের ফুটবল খেলে মন মাতানো সর্বশেষ সুপারস্টারের নাম বলতে বললে একটা নামই উঠে আসার কথা --- জিনেদিন জিদান। আরশাভিনের খেলা দেখে জিদান হতবাক। বলছেন,"মাঠে ও যা করে তা এক কথায় অবিশ্বাস্য। ও এখনো বেশ তরুণ আর এটা তার প্রথম বড় আসর -- এসব জানার পর ও কীভাবে এমন খেলা খেলছে ভাবলে সত্যিই অবাক হতে হয়।"
যারা ইউরোতে রাশিয়ার সর্বশেষ দুটো খেলা দেখেননি তারা হয়তো জানতে চাইবেন,"রুশ প্লে-মেকার কী এমন করেছেন যার জন্য জিদানও মুগ্ধ?" শুধু তাদের জন্যই বহুল প্রচারিত দুটো তথ্য। এক, সুইডেনকে প্রায় একা হারিয়ে আরশাভিনই রাশিয়াকে তুলে এনেছিলেন কোয়ার্টার ফাইনালে। প্রোপটসহ ওই ম্যাচটার কথা একটু না বললেই নয়। গত নভেম্বরে অ্যান্ডোরার বিপে লাল কার্ড পাওয়ায় দু ম্যাচের নিষেধাজ্ঞা ছিল আরশাভিনের ওপর। সে কারণে ইউরো ২০০৮-এ রাশিয়ার প্রথম দুটো ম্যাচ খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে স্পেনের কাছে ৪-১ গোলে হেরে আর গ্রিসকে কোনোরকমে (১-০ গোলে) হারিয়ে অস্তিত্ব রার লড়াইয়ে নামতে হয় রুশদের। সুইডেনের সঙ্গে সেই লড়াইয়ে হারলেই বিদায়। আগের দু' ম্যাচে যা পারফরম্যান্স তাতে রাশিয়ারই হারার কথা। কিন্তু গ্র"প 'ডি'-র সেই ম্যাচে বহিস্কারাদেশ-পর্ব শেষ করে দলে ফিরলেন আরশাভিন আর যেন জাদুর কাঠির ছোঁয়ায় আপাদমস্তক বদলে গেল রুশ দলটি। ২-০ গোলে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে চলে এলো '৮৮-র রানার্সআপরা। দুটো গোলেই অবদান ছিল আরশাভিনের। প্রথমটি করিয়েছিলেন আর দ্বিতীয়টি নিজে করেছিলেন। আরশাভিন সম্পর্কে দ্বিতীয় যে তথ্যটি সেটা কিন্তু গত ক'দিন ধরে বহুল আলোচিত। আবার নিজের এক গোল আর তরবিনস্কিকিকে দিয়ে করানো এক গোল মিলিয়ে কোয়ার্টার ফাইনালে রাশিয়া কিভাবে নেদারল্যান্ডসের মতো দলকে ৩-১ গোলে হারিয়েছে সে আলোচনা এখনো তো সবার মুখে মুখে! বৃহস্পতিবার আলোচনায় যোগ হতে পারে আরেকটি কাহিনী। আরশাভিনের স্পেন বধ কাহিনী!
গ্র"প পর্বে যেই স্পেনের কাছে ৪-১ গোলে হেরেছিল সেমিফাইনালে রাশিয়া তাদের হারানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। এবং তাদের এ আত্মবিশ্বাস কারো কাছে এখন অবিশাস্য বা বোকামী বলেও মনে হচ্ছে না। হবে কী করে, আরশাভিনহীন রাশিয়া আর এই রাশিয়া তো এক নয়। দুটো ম্যাচ দেখে এ কথা স্পেনও মেনে নিয়েছে। সুইডেন-রাশিয়া, নেদারল্যান্ডস-রাশিয়া ম্যাচের সেরা খেলোয়াড়টি দ্বিতীয় সেমিফাইনালে কী করতে পারবেন সে আলোচনায় না গিয়ে ব্দ্ধোারা তাই বলতে শুরু করেছেন, এবারের ইউরোর সেরা খেলোয়াড় হবেন আরশাভিন। ডেভিড ভিয়া, মাইকেল বালাক, পোডোলস্কিরা কিন্তু এখন সে আলোচনায় অনেকখানি পিছিয়ে।
বিবিসির পাঠক জরিপে ক'দিন আগেও ইউরোর সেরা ফুটবলার ছিলেন টুর্নামেন্টের একমাত্র হ্যাটট্রিক সহ এ পর্যন্ত চার গোল করা স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়া। আরশাভিনের নেদারল্যান্ডস জয়ের পর থেকে ভিয়া আর সেই জায়গায় নেই। কার দখলে শীর্ষস্থান? কেন, আন্দ্রেই সের্গেইয়েভিচ আরশাভিনের!
সব মিলিয়ে আরশাভিনের বৃহস্পতি এখন তুঙ্গে। বৃহস্পতিবার সেই ধারা বজায় থাকলে ধরে নিতে পারেন রুশদের প্রতিশোধের আগুনে স্পেনও জ্বলবেই। টুর্নামেন্টে স্পেন দুর্দান্ত খেলছে তা ঠিক, তাই বলে ইতালি আর ফ্রান্সকে নেদারল্যান্ডস যেভাবে নাস্তানাবুদ করেছে সেরকম বিধ্বংসী ফুটবল যে তারা দেখাতে পারেননি এটা তো মানবেন সবাই। সেই নেদারল্যান্ডসকেই যদি 'আরশাভিনাস্ত্রে' কুপোকাৎ করা যায়, স্পেনকে যাবে না কেন?
অতীত বলছে বড় ম্যাচে আরশাভিন আরো ভয়ঙ্কর। তাই সেন্ট পিটার্সবুর্গে জন্ম নেয়া ২৭ বছর বয়সী এই ফুটবলারের হাত ধরে রুশ লিগ আর উয়েফা কাপ জিততে পেরেছে জেনিত সেন্ট পিটার্সবুর্গ। রাশিয়া এবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ৮৮'র ফাইনালের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। এখন ২০ বছর আগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করার জ্বালা ভোলার পালা। স্পেন পেরোলেই শেষ বাধা। তারপর? তাকে দলে টানার যুদ্ধে বার্সেলোনা, আর্সেনালের সঙ্গে হয়তো যোগ হবে আরো কিছু নাম। হয়তো খুব তাড়াতাড়িই জিদান, আর্সেন ওয়েঙ্গার, গাস হিডিঙ্কদের ভবিষ্যদ্বাণী সত্যি হবে আন্দ্রেই আরশাভিনের পারফরম্যান্সে। তাদের প্রত্যেকেই মনে করছেন, ইউরো মাতানোর পরও অনেক দূর যাবেন আরশাভিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৭৪০ঘ.
bdnews24