২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচেও হেরেছে আবাহনী

প্রথম ম্যাচের মতো লজ্জাজনকভাবে হারেনি। এটাই মালয়েশিয়ায় এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে যাওয়া আবাহনীর দ্বিতীয় ম্যাচের সান্ত্বনা। মঙ্গলবার এই ম্যাচটিতে তারা তাজকিস্তানের দল র‌্যাগার তাদাজের কাছে হেরেছে ১-২ গোলে। প্রথম ম্যাচে নেপালের পুলিশের কাছে আবাহনী হেরেছিল ০-৪ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রথম ম্যাচের মতো লজ্জাজনকভাবে হারেনি। এটাই মালয়েশিয়ায় এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে যাওয়া আবাহনীর দ্বিতীয় ম্যাচের সান্ত্বনা। মঙ্গলবার এই ম্যাচটিতে তারা তাজকিস্তানের দল র‌্যাগার তাদাজের কাছে হেরেছে ১-২ গোলে। প্রথম ম্যাচে নেপালের পুলিশের কাছে আবাহনী হেরেছিল ০-৪ গোলে। ১৫ মিনিটে রবিমভ গোল করে এগিয়ে নেন তাজিক দলকে। ২৫ মিনিটে আবাহনী ইব্রাহিমের গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনলেও ৪৩ মিনিটে ইসমাইলভ আবার গোল করে এগিয়ে নেন তাদাজকে। এই গোলটি আর শোধ করে সমতায় ফিরতে পারেনি আবাহনী। তাই টানা দ্বিতীয় ম্যাচও শেষ করতে হলো হার দিয়ে। বৃহস্পতিবার পাকিস্তান ওয়াপদার বিপে শেষ ম্যাচটি খেলবে আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/২১৩০ঘ.