বাসেল, ২৪ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেমিফাইনালে ওঠার আনন্দ উপভোগ করতে-করতেই একের পর এক দুঃসংবাদ! যে সব দুঃসংবাদে আক্রান্ত তুরস্ক বুধবার ইউরো ২০০৮-এর সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হওয়ার আগে ভীষণ দুশ্চিন্তায়। এক সঙ্গে ৬ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালে দুশ্চিন্তা হওয়াই তো স্বাভাবিক। তারপরও দলটা তুরস্ক বলেই তাদের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না কিছুতেই। প্রতিপ সাফল্য ও ঐতিহ্যে অনেক এগিয়ে থাকা জার্মানি হওয়ার পরও নয়।
টানা তিন ম্যাচে শেষ মুহূর্তের গোলে শেষ চার নিশ্চিত করা তুর্কিরা সত্যিই এখন বেকায়দায়! তাদের সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছে তারকা ফরোয়ার্ড নিহাত কাহভেচির ইনজুরি। শেষ তিন মিনিটে দুই গোল করে চেক প্রজাতন্ত্রকে বলতে গেলে একাই হারিয়ে দেয়া কাহভেচির এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা শেষ। ক্রোয়েশিয়ার বিপে কোয়ার্টার ফাইনালে উরুতে ইনজুরি আক্রান্ত হয়ে অস্ত্রোপচারের জন্য তাকে উড়ে যেতে হয়েছে স্পেনে। ইনজুরির কারণে এমরে গুনগরও আর খেলতে পারবেন না টুর্নামেন্টে। হাঁটু ও কুঁচকির সমস্যার জন্য দুই ডিফেন্ডার সেরভেত সেতিন ও তুমের মেতিনকে নিয়েও সংশয়ে আছে তুরস্ক।
ইনজুরি তো আছেই, সেই সঙ্গে হানা দিয়েছে সাসপেনশন। দুটো হলুদ দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না ডিফেন্ডার এমরে আসিক এবং দুই অ্যাটাকিং মিডফিল্ডার তুনকে সানলি ও আরদা তুরান। এক নম্বর গোলরক ভলকান দেমিরেলকেও পাচ্ছে না ফাতিহ তেরিমের দল। গ্র"পের শেষ ম্যাচে চেক স্ট্রাইকার জ্যান কোলারকে ধাক্কা মেরে লাল কার্ড দেখা দেমিরেলকে দুই ম্যাচের জন্য সাসপেন্ড করেছে উয়েফা। তুরস্ক ফুটবল ফেডারেশন এই শাস্তির বিরুদ্ধে আপিল করলেও তাতে ইতিবাচক সাড়া দেয়নি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, বহাল রেখেছে দুই ম্যাচের সাসপেনশন। অবশ্য কোয়ার্টার ফাইনালে দেমিরেলের জায়গায় সুযোগ পাওয়া রুস্তু রেকবারের দারুণ পারফরম্যান্সের কারণে এই জায়গাটা নিয়ে খুব চিন্তা করছে না তারা।
তবে এতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও দমে যেতে রাজি নয় তারা। কোচ তেরিমের অদম্য মানসিকতায় উজ্জীবিত তুরস্কের খেলোয়াড়রা স্বপ্ন দেখছে আরেকটি স্মরণীয় ম্যাচের জন্ম দেয়ার। ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করা সেমিহ সেন্তুর্কের কথায় সেই স্বপ্নই প্রতিফলিত, "নিঃসন্দেহে ইনজুরির কারণে একসঙ্গে এতজন খেলোয়াড়কে হারানো খুব দুঃখজনক। তবে তাদের জায়গা পূরণ করা খেলোয়াড়রা সর্বাত্মক চেষ্টাই করবে। আমার মনে হয় ব্যাপারটা আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে আমাদের। জার্মানি আমাদের চেয়েও বেশি সাবধানী থাকবে। কারণ ফাইনালে তো যাবে বিজয়ীরাই।"
তুরস্কের ঠিক বিপরীত অবস্থা জার্মানির। দলে কোনো সাসপেনশন বা ইনজুরি জনিত সমস্যা নেই। পাঁজরের ইনজুরিতে পড়ে পর্তুগালের সঙ্গে কোয়ার্টার ফাইনাল মিস করা মিডফিল্ডার টরস্টেন ফ্রিঞ্জস এখন প্রায় পুরোপুরি সুস্থ। বুধবার তার প্রথম একাদশে থাকার সম্ভাবনাই বেশি। জোয়াকিম লউয়ের এক ম্যাচ মাঠের বাইরে থাকার সাসপেনশনও শেষ। জার্মানির কোচ অবশ্য একটা সমস্যায় পড়েছেন। কোয়ার্টার ফাইনালে তার পছন্দের ৪-৪-২ এর বদলে ৪-৫-১ পদ্ধতিতে খেলে সাফল্য পেয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ তিন বারের চ্যাম্পিয়নরা। এখন কোন পদ্ধতিতে দলকে খেলাবেন তা নিয়ে তার সংশয়ে থাকারই কথা! যদিও তুরস্কের বিপে পদ্ধতির চেয়ে পারফরম্যান্সের ওপরেই বেশি জোর দিচ্ছেন লউ, "৪-৪-২ সব সময়ই আমার পছন্দের পদ্ধতি। কিন্তু পর্তুগালের বিপে ৪-৫-১ পদ্ধতিতে আমরা ভালো খেলেছি। আসলে আমাদের শুধু তুর্কি ডিফেন্স ভাঙ্গার সঠিক পথ খুঁজে বের করতে হবে। কোন পদ্ধতিতে খেলবো সেটা কোনো ব্যাপার নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কেমন খেলি, বল সহ ও বল ছাড়া দুইেে ত্রই। আমরা তা করতে পারলে পদ্ধতির প্রশ্নটা আসবে পরে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪০ঘ.
bdnews24