লন্ডন, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার সামনে এখন আধুনিক যুগের প্রথম খেলোয়াড় হিসাবে উইম্বলডনে টানা ছয় বার শিরোপা জয়ের হাতছানি। সেই ল্য অর্থাৎ টেনিসের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টে ডাবল হ্যাটট্রিক করার পথে রজার ফেদেরারে সূচনাটা হলো দুর্দান্ত। সোমবার উইম্বলডনের উদ্বোধনী দিনে স্লোভাকিয়ার ডমিনিক হর্বাটিকে দাঁড়াতেই দেননি 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান', সহজেই জিতেছেন ৬-৩, ৬-২, ৬-২ গেমে। ঘাসের কোর্টে টানা ৬০টি জয় পাওয়া ফেদেরার দ্বিতীয় রাউন্ডে খেলবেন সুইডেনের রবার্ট সডারলিংয়ের বিপ।ে
মহিলা বিভাগের শীর্ষ বাছাই আনা ইভানোভিচকেও জয় পেতে তেমন ঘাম ঝরাতে হয়নি। সদ্য ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সহজেই ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন রোজানা ডি লস রিওসকে। তবে উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের জয়টা এত সহজে আসেনি। কাইয়া কানেপির বিপে লড়াই করে ৭-৫, ৬-৩ গেমে জিততে হয়েছে সেরেনাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৪০ঘ.
bdnews24