[ খেলা ] ব্রাজিল - আর্জেন্টিনা ম্যাচ ড্র, প্যারাগুয়ে হেরে গেছে বলিভিয়ার কাছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই ক্লাসিক ফুটবলের প্রদর্শনী। কিন্তু তেমন ফুটবলের ছিটেফোঁটাও দেখা যায়নি ব্রাজিলের সময় বুধবার রাত আর বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে হয়ে যাওয়া ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। নিজেদের মাঠেও ছন্দময়তার লেশমাত্র দেখাতে পারে নি ব্রাজিল। তুলনায় কিছুটা ভালো খেললেও ফুটবলের আরেক পরাশক্তি আজেন্টিনাও পারেনি সমর্থকদের চাহিদা পূরণ করতে। ফলে গোলশূণ্য ড্র-তে শেষ হয়েছে ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১০:৫৫, ১৯ জুন ২০০৮ | আপডেট: ১৪:০০, ২৬ আগস্ট ২০২২ রিও ডি জেনিরো, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) bdnews24