ইনসব্র"ক, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম দু ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। তারপরও স্পেনকে নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ফার্নান্দো টোরেসের। অবশ্য বুধবার রাত পৌনে একটায় অনুষ্ঠেয় ম্যাচের আগে টোরেস যা বলছেন তা আসলে সব স্পেন-ভক্তেরই মনের কথা," এ পর্যন্ত আমরা সবকাজ ঠিকঠাক করতে পেরেছি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে, কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে ভালো করতে পারাটাই আসল কথা। এখন যে জায়গায় দাঁড়িয়ে এই পর্যায় পর্যন্ত অতীতেও বহুবার এসেছি আমরা, অথচ কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত কিছুই অর্জন করা হয়নি। তাই নিজেদের এখন ফেবারিট মনে হচ্ছে না, ফেবারিট হতে চাইওনা আমরা।" কিন্তু গ্রিসের বিপক্ষে স্পেনই ফেবারিট। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বলে এ ম্যাচে নিয়মিত একাদশের অনেককেই বিশ্রামে রাখার কথা ভাবছেন কোচ লুইস আরাগোনেস। বুধবার গ্র"প 'ডি'র আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইডেন-রাশিয়া। সেখানে অবশ্য পরিস্কার ফেবারিট বলা যাচ্ছে না কাউকেই। হারলে বিদায় নিশ্চিত হবে দু'দলেরই।
আগের দু' ম্যাচের একটিতে জেতায় এ ম্যাচে ড্র করলেই শেষ আটে উঠে যাবে সুইডেন। সে হিসেবে তারাই একটু সুবিধাজনক অবস্থায়। তবে রুশ কোচ গাস হিডিঙ্ক মনে করেন জয়ের জন্যই নামবে সুইডিশরা, " সুইডদের মানসিকতা যেমন তাতে ওরা ড্রয়ের জন্য খেলবে বলে মনে হয় না। তারা এমন খোলা মনের মানুষ যারা কিনা সবসময় জিততে পছন্দ করে।"
দু' ম্যাচের একটিতে জেতায় রাশিয়ারও পয়েন্ট ৩। তবে গোল-পার্থক্যে পিছিয়ে থাকায় সুইডেনের সঙ্গে জিততেই হবে তাদের। জয় নিশ্চিত করতে আগের দু ম্যাচের চেয়েও শক্তিশালী দল মাঠে নামানোর কথা ভাবছেন হিডিঙ্ক। একটু গোলমেলে হলেও কথাটা কিন্তু সত্যি। নিষেধাজ্ঞা থাকায় স্পেন আর গ্রিসের বিপক্ষে তাদের সেরা পে-
bdnews24