২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গতবারের চ্যাম্পিয়ন গ্রিসের বিদায়

ইউরো ২০০৮-এর গ্র"প পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গ্রিস। শনিবার গ্রিসকে ১-০ গোলে হারিয়ে 'ডি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে রাশিয়া। ৩৩ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেছেন জিরিয়ানভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 08:07 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

সালজবার্গ, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরো ২০০৮-এর গ্র"প পর্ব থেকেই বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গ্রিস। শনিবার গ্রিসকে ১-০ গোলে হারিয়ে 'ডি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে রাশিয়া। ৩৩ মিনিটে ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেছেন জিরিয়ানভ। দুই ম্যাচ থেকে রাশিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট। শনিবারই স্পেনের কাছে হেরে যাওয়া সুইডেনের পয়েন্টও ৩। আগামী বুধবার রাশিয়া-সুইডেন ম্যাচ দিয়েই নির্ধারিত হবে স্পেনের সঙ্গে এই গ্র"প থেকে কোন্ দল শেষ আটে যাবে। প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া গ্রিসের জন্য স্পেনের সঙ্গে ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে শুধুই আনুষ্ঠানিকতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩১৪ঘ.