২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ ফুটবলের নতুন চ্যাম্পিয়ন মালদ্বীপ

এর আগে দুবার ফাইনালে উঠে ব্যর্থ হওয়া মালদ্বীপ অবশেষে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বাদ পেয়েছে। শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ভারতকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এর আগে দুবার ফাইনালে উঠে ব্যর্থ হওয়া মালদ্বীপ অবশেষে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বাদ পেয়েছে। শনিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ভারতকে। আগের চারটি আসরে আধিপত্য ছিল ভারতের, তারা জিতেছিল তিনবার আর একবার বাংলাদেশ। এবার ভারত-বাংলাদেশের সঙ্গে একই কাতারে শামিল হয়েছে মালদ্বীপ। গ্র"প ম্যাচে নিজেদের মাঠে ভারতের কাছে হারলেও কলম্বোতে গিয়ে তার প্রতিশোধ নিয়েছে তারা। মালদ্বীপের মহামূল্যবান গোলটি করেছেন মোক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২৪৮ঘ.