ভিয়েনা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- একই দিনে একই গ্র"পের দুটো খেলা, অথচ কী বৈপরীত্য! ইউরো ২০০৮- এর গ্র"প 'এ'-র এক ম্যাচে ড্র হলেই টাইব্রেকারে হার-জিত নির্ধারণে নামতে হবে জেনে তুরস্ক আর চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়দের বলতে গেলে ঘুম হারাম আর অন্য ম্যাচের আগে পর্তুগালের খেলোয়াড়রা শুধু নাকে তেল দিয়ে ঘুমাতে বাকি রাখছেন! কিন্তু জয়ের ধারায় থাকতে হবে বলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়া সহ-স্বাগতিক সুইজারল্যান্ডকে হালকাভাবে নেয়ার কথা মুখে আনা যাচ্ছে না। গ্র"প পর্যায়ের শেষ ম্যাচ, আর তাই কাউকে হিসাব-নিকাশের সুবিধা না দিতে দুটো ম্যাচই হবে একসঙ্গে, রোববার বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
তা সেই কথাটা মুখে না আনলে কী হবে, কোচ লুই ফেলিপ স্কলারি ঠিক করে ফেলেছেন এ ম্যাচে নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দেবেনই। প্রথম দু'ম্যাচ জিতে যেখানে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত সেখানে রোনালদো-ডেকোদের বিশ্রাম না দিয়ে ঝুঁকির দিকে ঠেলে দেয়ার কোনো মানেই হয় না; বিশেষত তাদের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ যেখানে জার্মানি। সে কথা ভুলে ইংলিশ ক্লাব চেলসির 'হবু' কোচ তার সেরা দলের শক্তিক্ষয়ের দিকে যাবেন কেন!
পর্তুগাল সেরা দল নামাবে না, অথচ সুইজারল্যান্ড কোচ মনে-প্রাণে চেয়েও তার সেরা দল পাবেন না। প্রথম দু ম্যাচে চেক প্রজাতন্ত্র আর তুরস্কের কাছে হেরে যাওয়ায় এ ম্যাচ জিতে সমর্থকদের একটা জয় উপহার দেয়ার স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু দুই স্ট্রাইকার অ্যালেক্স ফ্রেই আর মার্কো স্ট্্েরলার ইনজুরিতে পড়ায় সে স্বপ্ন দেখা স্বাভাবিকের চেয়েও কঠিন। এমনিতে রেকর্ড বলছে, পর্তুগালের বিপক্ষে সুইসরাই ফেবারিট। এ পর্যন্ত ১৯ বারের মোকাবেলায় পর্তুগিজদের ৮ বার হারিয়েছে তারা। ড্র হয়েছে পাঁচটি ম্যাচ। তবে জয়ের হিসেবে দু ম্যাচে পিছিয়ে থাকা পর্তুগালই সর্বশেষ সাক্ষাতে ১-০ গোলে জিতেছিল। ম্যাচটি হয়েছিল ১৯৯৩ সালে। ওই ম্যাচের স্মৃতি সুইসদের মনে দুশ্চিন্তা ছড়াবেই। তাদের দুশ্চিন্তা দ্বিগুন করার মতো আরেকটা তথ্য হলো, সুইজারল্যান্ড পর্তুগালকে সর্বশেষ হারিয়েছিল ২৬ বছর আগে!
তারকাদ্যূতি থাকছে না, তার ওপর ম্যাচের ফলাফলে কারো কিছু আসবে-যাবে না -- সব মিলিয়ে পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে দুদলের খাঁটি সমর্থকরা ছাড়া আর কারো খুব একটা আগ্রহ নেই। সবার চোখ থাকবে 'এ' গ্র"পেরই তুরস্ক-চেক প্রজাতন্ত্র ম্যাচের দিয়ে। দুই ম্যাচে একটি করে জিতেছে তারা, সে হিসেবে পয়েন্ট সমান। সমান তাদের গোল পার্থক্য এবং এমনকি স্বপক্ষে গোলও। এখন রোববারের ম্যাচটি ড্র হলে তিন ম্যাচ শেষে সবদিক থেকে সমতায় দাঁড়িয়ে থাকবে দুই দল। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী ইউরোর এ আসরে গ্র"প পর্যায়ে নিজেদের শেষ ম্যচে দুই প্রতিপক্ষের পয়েন্ট, গোল পার্থক্য, এমনকি স্বপক্ষে গোলও যদি সমান হয় তাহলে কোয়ার্টার ফাইনালিস্ট নির্ধারনের জন্য টাইব্রেকার হবে! এবং সেটা হবে নির্ধারিত ৯০ মিনিট শেষেই। আর তাই গ্র"প পর্যায়েই আসরের প্রথম টাইব্রেকার দেখার জোরালো সম্ভাবনা। চেক কোচ কারেল ব্র"কনার অবশ্য সংবাদ সম্মেলনে বলেছেন, তারা ৯০ মিনিটেই জয় নিশ্চিত করতে চান। তবে মুখে এ কথা বললেও খেলোয়াড়দের পেনাল্টির অনুশীলন করিয়েছেন ঠিকই! এমনিতে ইতিহাস বলছে, টাইব্রেকার পর্যন্ত গড়ালে চেকদের ভাবনার কিছু নেই। এ পর্যন্ত বড় আসরে তিন বার টাইব্রেকারে অংশ নিয়েছে চেক প্রজাতন্ত্র। সাফল্য ঈর্ষণীয়। তিনটিতেই জিতেছে তারা, জিতেছে ২০টি স্পট কিকের সবগুলোতেই লক্ষ্যভেদ করে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/১৮৩০ঘ.
bdnews24