ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে অবশেষে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে নবনির্বাচিত বাফুফে কমিটির। এই সভায় বাংলাদেশের ফুটবল উন্নয়নে সাহায্য-সহযোগিতার প্রতিশ্র"তি দিয়েছেন সেনপ্রাধান।
সোমবার দুপুরে আলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাকক্ষে বাফুফের নতুন কমিটির সঙ্গে প্রায় দেড় ঘন্টা সভা করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদ। সভাশেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, "ফুটবল নিয়ে ক্রীড়া পরিষদ প্রধানের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। বাংলাদেশের ফুটবল নিয়ে যথেষ্ট খোঁজ-খবর রাখেন, তিনি নিজেই জানেন ফুটবলের সমস্যাগুলো কোথায়। আমরা কীভাবে কাজ করতে চাই সেটা তাকে জানিয়েছি।" গত ১৮ এপ্রিল বাফুফে নির্বাচনের পর থেকে নতুন কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ প্রধানের সাক্ষাৎকারপ্রার্থী হলেও অবশেষে সোমবার সেই সাক্ষাৎ হয়েছে। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নতুন কমিটির ১৫ জন উপস্থিত ছিলেন সভায়। ছিলেন বিওএ (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) মহাসচিব কুতুব উদ্দিন আহমেদও।
বাংলাদেশের ফুটবলের স্পন্সর-সমস্যা দূর করা এবং ঢাকার ফুটবল ও জেলা পর্যায়ের ফুটবল পুরোদমে চালু করার ব্যাপারেও আলোচনা হয়েছে সভায়। জেলা পর্যায়ের ফুটবল চালু করার জন্য তিনি সর্বাত
bdnews24