২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ব্যাংকের অর্থে বাংলাদেশ হকি দল সিঙ্গাপুর যাবে এএইচএফ কাপ খেলতে

"পার্টনার ইন প্রোগ্রেস অফ বাংলাদেশ হকি" কর্মসূচীতে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গী হয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। এই প্রোগ্রামের আওতায় ঢাকা ব্যাংক প্রথম দফায় ২৫ লাখ টাকা দিচ্ছে ফেডারেশনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- "পার্টনার ইন প্রোগ্রেস অফ বাংলাদেশ হকি" কর্মসূচীতে বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গী হয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড। এই প্রোগ্রামের আওতায় ঢাকা ব্যাংক প্রথম দফায় ২৫ লাখ টাকা দিচ্ছে ফেডারেশনকে। সোমবার স্থানীয় এক হোটেলে এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সহ সভাপতি খন্দকার জামিল উদ্দিন বলেছেন, "হকির বর্তমান পরিস্থিতিতে যে উদার মন নিয়ে ঢাকা ব্যাংক এগিয়ে এসেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। প্রয়োজনীয় মুহূর্তে তারা এগিয়ে না এলে আমাদের দলের সিঙ্গাপুর যাওয়া অনিশ্চিত হয়ে পড়তো। এখন থেকে পুরো এক বছর তারা হকির সঙ্গে থাকবে।" ঢাকা ব্যাংক ২৫ লাখ টাকা দিয়েছে, তার ২০ লাখ টাকা খরচ হবে ১৪ জুন থেকে শুরু এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য। এটা শুধু একটা টুর্নামেন্ট নয়, এশিয়া কাপ হকির বাছাইপর্বও। তাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলেই আশা করছেন হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল জিয়াউর রহমান। বিমানবাহিনী প্রধান বলেছেন, "আমি খুব আশ্চর্য হবো এএইচএফ কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন না হলে।" ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আলতাফ হোসেন সরকার বলেছেন, "আমরা অনেক আগে থাকেই খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা দিয়ে আসছি। ভবিষ্যতে এই অনুদান অব্যাহত থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২৪২ঘ.