২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার 'মরণ-গ্র"পে' মুখোমুখি ইতালি-নেদারল্যান্ডস ও ফ্রান্স-রুমানিয়া

এক গ্র"পে ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডস! গ্র"পের অন্য দল রুমানিয়াও কম শক্তিশালী নয়। স্বাভাবিকভাবেই 'ইউরো ২০০৮'-এর গ্র"পিং হওয়ার পর থেকেই এটা 'গ্র"প অব ডেথ' হিসাবে চিহ্নিত। সেই 'মরণ-গ্র"প' বা 'সি' গ্র"পে সোমবার জুরিখে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ফ্রান্স ও রুমানিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

বার্ন/জুরিখ, ৮ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক গ্র"পে ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডস! গ্র"পের অন্য দল রুমানিয়াও কম শক্তিশালী নয়। স্বাভাবিকভাবেই 'ইউরো ২০০৮'-এর গ্র"পিং হওয়ার পর থেকেই এটা 'গ্র"প অব ডেথ' হিসাবে চিহ্নিত। সেই 'মরণ-গ্র"প' বা 'সি' গ্র"পে সোমবার জুরিখে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে ফ্রান্স ও রুমানিয়া। বার্নে রাত ১২টা ৪৫ মিনিট থেকে শুরু হওয়া পরের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ নেদারল্যান্ডস। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটা বিশাল দুঃসংবাদ পেয়েছে ইতালিয়ানরা। ইনজুরির কারণে এই টুর্নামেন্টে ফ্যাবিও ক্যানাভারোর খেলার সম্ভাবনা শেষ। দু বছর আগে ইতালির চতুর্থ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক এবং সেবারই ফিফার বর্ষসেরা ফুটবলার হিসাবে স্বীকৃত ক্যানাভারোর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে আগ্রহী অভিজ্ঞ স্ট্রাইকার আলেসান্দ্রো দেল পিয়েরো। তবে 'আজ্জুরি'দের নীল জার্সি গায়ে ৮৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ দেল পিয়েরোর প্রথম একাদশে সুযোগ পাওয়াই অনিশ্চয়তার মধ্যে। কোচ রবার্তো ডোনাডোনি তাকে প্রথম একাদশে রাখবেন কি না তা জানতে অপেক্ষায় থাকতেই হচ্ছে দেল পিয়েরোকে। ক্যানাভারোর অনুপস্থিতিতে গোলকিপার জিয়ানলুইজি বুফনের আর্মব্যান্ড পরার সম্ভাবনাই বেশি। ইতালি দলে ক্যানাভারোর মতো এক জন তারকা ডিফেন্ডার নেই বলেই বোধহয় হুমকিটা দিতে দ্বিধা করেননি ওয়েসলি স্নাইডার। রিয়াল মাদ্রিদের ডাচ মিডফিল্ডারের বিশ্বাস ইতালিকে হারানোর ক্ষমতা ভালো মতোই আছে টুর্নামেন্টের '৮৮ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের, "দুটো দলের মধ্যে পার্থক্য খুব সামান্যই। এবং এই দুই দলের অনেক ম্যাচের ফল ন্যুনতম ব্যবধানে হয়েছে। আসলে ভালো দলগুলো কৌশল, শারীরিক ও টেকনিকের দিক দিয়ে কাছাকাছি পর্যায়ের হয়। আমরা সে ধরনের দলগুলোর মধ্যে অন্যতম এবং আমাদের জয়ের ভালো সম্ভাবনা রয়েছে, এমনকি ইতালির বিপক্ষেও।" ওদিকে রুমানিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগে স্বস্তিতে নেই ফ্রান্স। কারণ থিয়েরি অঁরিকে নিয়ে সংশয়। গত মঙ্গলবার কলম্বিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে 'লা ব্লূজ'-এর হয়ে শততম ম্যাচ খেললেও তার পর থেকে প্র্যাকটিস করতে পারেননি অঁরি। আশঙ্কা করা হচ্ছে সেদিনের পাওয়া ব্যথাই তার কারণ। ফ্রান্স দলের চিকিৎসকরা অবশ্য এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে রেখেছেন। শুধু অঁরিই নন, ফ্রান্সের মাঝমাঠের অন্যতম ভরসা ফ্র্যাঙ্ক রিবেরি এবং প্রতিশ্র"তিশীল মিডফিল্ডার সামির নাসরিও পুরোপুরি ফিট নন। প্যাট্রিক ভিয়েরাকে তো আগেই বাদ দেয়া হয়েছে রুমানিয়ার সঙ্গে ম্যাচ থেকে! গোল ডটকম-এর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০২ঘ