২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

আবারো শিরোনামে দক্ষিণ এশিয়ার দুই ফুটবল পরাশক্তি--- বাংলাদেশ ও ভারত। আধিপত্য খণ্ডাতে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। সঙ্গী নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান হিসেব-নিকেশ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এই আট দলকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 05:55 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আবারো শিরোনামে দক্ষিণ এশিয়ার দুই ফুটবল পরাশক্তি--- বাংলাদেশ ও ভারত। আধিপত্য খণ্ডাতে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। সঙ্গী নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান হিসেব-নিকেশ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। এই আট দলকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পঞ্চম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। অয়োজক যৌথভাবে মালদ্বীপ ও শ্রীলঙ্কা হলেও মঙ্গলবার মালেতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন। যেখানে উদ্বোধনী ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হচ্ছে নেপালের এবং পরের ম্যাচে লড়বে মালদ্বীপ ও পাকিস্তান। বুধবার কলম্বোয় শুরু হবে টুর্নামেন্টের বি গ্র"পের খেলা--- বাংলাদেশ-ভুটান ও শ্রীলঙ্কা-আফগানিস্তান। এটা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর। আগের চার আসরের মধ্যে তিনবার জিতেছে ভারত এবং একবার বাংলাদেশ। স্বাভাবিকভাবে ফেবারিটের তালিকায়ও শীর্ষে থাকবে এই দুদল। বিশ্বকাপ ফুটবলের কথা বলে বছর দেড়েক আগে ফুটবলের নবজাগরণের সূচনা হয়েছে ভারতে। তারই একটি অংশ বব হটন। এই সফল ব্রিটিশ কোচের অধীনেই তারা গেছে পঞ্চম সাফ ফুটবল মিশনে। তার কোচিংয়ে অভিজ্ঞ ও তারুণ্যের মিশ্রণে এখন দুর্বার ভারত, যারা নেহেরু কাপের মতো বড় টুর্নামেন্ট জিতে নিজেদের প্রমাণ করেছে। তাছাড়া বাইচুং ভুটিয়ার মতো ধারালো এক অস্ত্র থাকতে হটনের ভয় কিসের। সেই তুলনায় আরেক বাংলাদেশ অবশ্য অনেক পেছনে। ভারত যখন ফিফা র‌্যাঙ্কিংয়ে (১৫১) আট দলের মধ্যে সবার ওপরে তখন ২০০৩ সালের সাফ শিরোপা জয়ীদের র‌্যাঙ্কিং ১৮০। তাদের মাত্র ৬ ধাপ পেছনে ভুটান! এই হিসেবে তাদের ফেবারিট বলা না গেলেও বাংলাদেশ কিন্তু তিনবারের ফাইনালিস্ট। বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সর্বাঙ্গীন সাহায্য-সহযোগিতায় তৈরি দলটি নিজেদের অভিজ্ঞতার পূঁজি দিয়ে আবারো ফাইনালে ওঠার প্রতিশ্র"তি দিয়ে গেছে। তাদের বড় সুবিধা নিজেদের প্রথম ম্যাচে বুধবার পাচ্ছে দুর্বল প্রতিপক্ষ ভুটানকে। তারপরের দুটো বাধা অবশ্য বড়--- শ্রীলঙ্কা ও অফগানিস্তান। শ্রীলঙ্কা কখনো সেভাবে বড় শক্তি হিসেবে আভির্ভূত না হলেও পাকিস্তানকে ৭-১ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে পৌঁছে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। আর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানও হুংকার দিয়েছে সেই এএফসি চ্যালেঞ্জ কাপের বছাইপর্বে শক্তিশালী কিরঘিজস্তানকে ১-০ গোলে হারিয়ে। এই টুর্নামেন্টে বাংলাদেশও গোলশূন্য ড্র করেছে তাদের সঙ্গে। জার্মান কোচের অধীনে তৈরি হওয়া দলটির মূল শক্তিই হচ্ছে প্রবাসী অফগান ফুটবলাররা। অবশ্য বি গ্র"পের চেয়ে এ গ্র"পের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। এএফসি চ্যালেঞ্জ কাপে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হওয়া পাকিস্তান চার পাকিস্তান বংশোদ্ভুত ব্রিটিশ ফুটবলারকে নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে গেছে। জার্মান কোচ থমাসের অধীনে তৈরি হয়েছে নেপাল যদিও ইনজুরি কারণে পাচঁ সেরা ফুটবলারকে দেশে রেখে আসতে হয়েছে। আর মালদ্বীপ তো এই শিরোপার জন্য ফিরিয়ে এনেছে তাদের পুরনো কোচ যোসেফ ইয়াংকেচকে। ২০০৩ সালে ঢাকায় তার অধীনে ফাইনালে উঠেও তারা টাইব্রেকারে স্বাগতিকদের কাছে গেরে গিয়েছিল। নিজেদের দেশের মাঠে এবার প্রতিশোধ নেওয়ার মিশন মালদ্বীপের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২৩৪৮ঘ.