২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বাঁচা-মরার লড়াইয়ে মোহামেডানের মুখোমুখি আবাহনী

যারা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে সেই মোহামেডানকে বধ করার জন্যই তৈরি হচ্ছে আবাহনী! প্রতিদান হিসেবে দেখলে মোটেও সুন্দর কিছু নয়। কিন্তু এটাই হচ্ছে খেলা, দু'পক্ষের লড়াইয়ে কখনো তৃতীয় পক্ষও লাভবান হয়ে যায় পরোক্ষভাবে। মোহামেডান ঊষাকে হারানোয় যেভাবে আবাহনী লাভবান হয়েছে নতুন করে শিরোপা-স্বপ্ন দেখার সুযোগ পেয়ে। এই স্বপ্নকে ধরে রাখতে হলে মঙ্গলবার মোহামেডানের সঙ্গে জিততে হবে আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যারা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে সেই মোহামেডানকে বধ করার জন্যই তৈরি হচ্ছে আবাহনী! প্রতিদান হিসেবে দেখলে মোটেও সুন্দর কিছু নয়। কিন্তু এটাই হচ্ছে খেলা, দু'পক্ষের লড়াইয়ে কখনো তৃতীয় পক্ষও লাভবান হয়ে যায় পরোক্ষভাবে। মোহামেডান ঊষাকে হারানোয় যেভাবে আবাহনী লাভবান হয়েছে নতুন করে শিরোপা-স্বপ্ন দেখার সুযোগ পেয়ে। এই স্বপ্নকে ধরে রাখতে হলে মঙ্গলবার মোহামেডানের সঙ্গে জিততে হবে আবাহনীকে। এটাই হয়ে দাঁড়িয়েছে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট পাওয়া আবাহনীর জন্য বিশাল চাপ। কিন্তু ওরকম চাপের কোনো উপলক্ষ নেই মোহামেডানের। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে শিরোপার দৌড় থেকে তারা পিছিয়ে পড়েছে আগেই। তাই ম্যাচটি তাদের জন্য শুধু মোহামেডান-আবাহনীর চিরায়ত ঐতিহ্যের লড়াই। তবে চাপের চেয়ে সুযোগটাকেই বড় করে দেখছেন আবাহনী কোচ মাহবুব হারুন। তার কথা, "মোহামেডান যে সুযোগ করে দিয়েছে তা শতভাগ কাজে লাগাতে চাই আমরা। এটা আমাদের জন্য সেমিফাইনাল ম্যাচের মতো।" এই ম্যাচ জেতার কোনো বিকল্প নেই আবাহনীর। এমনকি ড্র করলেও শিরোপা চলে যাবে ঊষার ঘরে। কারণ পুরনো ঢাকার দলটি আবাহনীর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থেকে শেষ ম্যাচের জন্য অপেক্ষা করছে। মঙ্গলবার মোহামেডানকে হারালেই আবাহনী-ঊষার লিগের শেষ ম্যাচটি একরকম ফাইনাল ম্যাচের মর্যাদা পেয়ে যাবে। তার আগে "সেমিফাইনাল"-এর কৌশল ঠিক করতেই ব্যস্ত আবাহনী কোচ। "কোনোভাবেই প্রথমে গোল খাওয়া যাবে না। বিগ ম্যাচে প্রথমে গোল খেলে ম্যাচে ফেরা খুব কঠিন হয়ে যায়। নিজেদের ডিফেন্স সুরক্ষিত রেখেই আমরা আক্রমণে যাবো"--- হারুন যেন একটু রক্ষনাত্মক মেজাজে খেলার ইঙ্গিত দিলেন। প্রথম লেগে মোহামেডানের বিপক্ষে শুরু থেকে আক্রমণে উঠে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গতবারের যুগ্ম চ্যাম্পিয়নদের। বরাবরই তাদের ডিফেন্স নড়বড়ে, গোল দিয়ে ধরে রাখতে না পারার ব্যর্থতার নজির আছে অনেক। সেখানে আরেকটি দুঃসংবাদ হচ্ছে কার্ড-খাঁড়ায় পড়া ডিফেন্ডার ফারুকের মাঠের বাইরে থাকা। এটা নিশ্চয়ই মোহাম্মদ সাব্বিরের জন্য সুখবর। মোহামেডানের এই পাকিস্তানী ফরোয়ার্ডের দৌড় ও ড্রিবলের সামনে প্রথম লেগে নাস্তানাবুদ হয়েছিল আবাহনী ডিফেন্স। তাকে আটকানোর কৌশলের কথাও ভাবছেন আবাহনী কোচ। সেই তুলনায় নি