প্যারিস, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চতুর্থ রাউন্ডেই ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে পড়লেন মারিয়া শারাপোভা। সোমবার ত্রয়োদশ বাছাই দিনারা সাফিনা ২ ঘন্টা ৫২ মিনিট দীর্ঘ এক 'থ্রিলার' ম্যাচে মেয়েদের এককের শীর্ষ বাছাই শারাপোভাকে হারিয়ে দিয়েছেন ৬-৭, ৭-৬, ৬-২ গেমে। দুই রুশ প্রথম দুই সেট সমান তালে লড়লেও ম্যাচ-নির্ধারণী শেষ সেটে সাফিনার সামনে দাঁড়াতেই পারেননি শারাপোভা।
পুরুষ এককের শীর্ষ বাছাই রজার ফেদেরার জিতেছেন সহজেই। চতুর্থ রাউন্ডে অবাছাই জুলিয়েন বেনেতোকে সরাসরি ৬-৪, ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'। শেষ আট নিশ্চিত করেছেন মেয়েদের সপ্তম বাছাই এলেনা দেমেন্তিয়েভাও। চতুর্থ রাউন্ডে একাদশ বাছাই ভেরা জভোনারেভাকে ৬-৪, ১-৬, ৬-২ গেমে হারিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১৭ঘ.
bdnews24