প্যারিস, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোববার থেকে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের প্রথম দিনে বড় কোনো অঘটনের জন্ম হয়নি। বাছাইদের মধ্যে প্রায় সবাই জয় পেয়ে পা রেখেছেন দ্বিতীয় রাউন্ডে।
পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই নোভাক দিউকোভিচ, ষষ্ঠ, সপ্তম, দশম ও ষোড়শ বাছাই যথাক্রমে ডেভিড ন্যালবান্ডিয়ান, জেমস ব্লেক, অ্যান্ডি মারে ও কার্লোস ময়া জিতেছেন নিজেদের ম্যাচে। মহিলা বিভাগে গত বারের রানারআপ ও দ্বিতীয় বাছাই আনা ইভানোভিচ জয় পেলেও হেরে গেছেন পঞ্চদশ বাছাই নিকোল ভাইদিসোভা। ২৪তম বাছাই ভার্জিনিয়া রাজ্জানোও প্রথম দিনেই বিদায় জানিয়েছেন ফ্রেঞ্চ ওপেনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৪ঘ.
bdnews24