২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্র্যাকটিস ম্যাচের ড্র নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ ক্যাম্প

বিদেশী ফুটবলার একাদশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাতীয় দলের ক্যাম্পের ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণার আগে প্রথম প্র্যাকটিস ম্যাচ শেষে বাংলাদেশ কোচ আবু ইউসুফ অবশ্য সন্তুষ্ট, "শেষ মহুূর্তে ঢিলেঢালা খেলার কারণে গোল খেয়ে গেলেও আমি দলের খেলা দেখে সন্তুষ্ট।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বিদেশী ফুটবলার একাদশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাতীয় দলের ক্যাম্পের ফুটবলাররা। সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণার আগে প্রথম প্র্যাকটিস ম্যাচ শেষে বাংলাদেশ কোচ আবু ইউসুফ অবশ্য সন্তুষ্ট, "শেষ মহুূর্তে ঢিলেঢালা খেলার কারণে গোল খেয়ে গেলেও আমি দলের খেলা দেখে সন্তুষ্ট।" বৃহস্পতিবার নরসিংদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১১ মিনিটের মাথায় মিডফিল্ডার আবুল হোসেনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ ক্যাম্প। গোলের সুযোগটি তৈরি করে দিয়েছিলেন কমল। কিন্তু ৮০ মিনিটের ম্যাচের শেষ মিনিটে জেরিমাইয়া সেই গোল শোধ করে তৃপ্তির ঢেঁকুর তুলতে দেননি জাতীয় দলের ক্যাম্পের ফুটবলারদের। এজন্য অবশ্য বাংলাদেশ দলের ডিফেন্সকেও দায়ী করা যায়, যদিও ইনজুরির জন্য পুরোশক্তির ডিফেন্স নিয়ে নামতে পারেনি দল। নিয়মিত ডিফেন্ডার হাসান আল মামুন ও ওয়ালী ফয়সাল খেলেননি। খেলানো হয়নি মিডফিল্ডার মেহেদী হাসান উজ্জ্বল ও আরমান আজিজকেও। সামান্য ইনজুরি সমস্যা থাকায় এদের কাউকেই মাঠে নামানোর ঝুঁকি নেননি আবু ইউসুফ। তবে এই ড্র ম্যাচ থেকে কোচের বিশেষ প্রাপ্তি হচ্ছে, "আগে মাঝমাঠে আমাদের সমস্যা ছিল। এই ম্যাচে জয় খুব ভাল খেলেছে, বল ধরে দলকে খেলানোর চেষ্টা করেছে। আশা করি শনিবারের প্র্যাকটিস ম্যাচে দলটি আরো ভাল খেলবে।" আগামী শনিবার জাতীয় দলের ক্যাম্পের বাইরে থাকা ফুটবলারদের সঙ্গে দেশে দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচে মুখোমুখি হবে তারা। এরপর থাইল্যান্ডে গিয়েও তারা পাচ্ছে দুটো প্র্যাকটিস ম্যাচ। প্রতিপক্ষ ঠিক না হলেও ম্যাচ দুটো হবে আগামী ২৮ ও ৩০ মে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.