ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএফসি সভাপতির সঙ্গে আড়াই ঘণ্টা সভা করে দারুন উচ্ছ্বসিত এবং আশাবাদী নতুন বাফুফে সভাপতি। বাংলাদেশের ফুটবল উন্নয়নে এএফসি উদার হস্ত নিয়েই এগিয়ে আসবে বলে তার বিশ্বাস।
এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সভা করে বুধবার দেশে ফিরে এসেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তার কথায়, "সত্যি বললে সভায় হাম্মামের কাছ থেকে যেরকম সাড়া পেয়েছি আমি তার দশ ভাগও আমি আগে আশা করিনি। প্রথম সাক্ষাৎ দারুন সফল হয়েছে।"
এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের খুব কাছের লোক বলে পরিচিত ছিলেন সাবেক বাফুফে সভাপতি এস এ সুলতান। তারপর সুলতান-সালাউদ্দিনের বিবাদের খবরও আজানা নয় এএফসি সভাপতির কাছে। আর তাই নবনির্বাচিত বাফুফে সভাপতি মঙ্গলবার এএফসিতে গিয়েছিলেন যথেষ্ট দ্বিধা নিয়ে। এসব নেতিবাচক ধারণা মাথায় নিয়ে গেলেও এএফসি সভাপতির কাছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন নতুন বাফুফে সভাপতি। বাংলাদেশের ফুটবল নিয়ে তার ভাবনা-চিন্তার কথা শুনে এএফসি সভাপতি সার্বাত্মক সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন। হাম্মামকে উদ্ধৃত করে সালাউদ্দিন বলেছেন, "তিনি কমিট করে বলেছেন আমরা একসঙ্গে বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য কাজ করবো। এজন্য তিনি ফিফা প্রেসিডেন্টের সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্র"তি দিয়েছেন।"
মানে ফিফা-এএফসিকে পাশে পাওয়ার প্রতিশ্র"তি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তারা কীভাবে সাহায্য করবে তার একটা প্রাথমিক রূপরেখাও তৈরি হয়েছে, "আগামী মাসে আমরা একটা খসড়া পরিকল্পনা নিয়ে তিনি যেতে বলেছেন। তারপর এএফসির প্ল্যানারদের দিয়ে তিনি আমাদের জন্য চার বছরের ফুটবল উন্নয়নের একটি রোডম্যাপ তৈরি করে দেবেন। তখনই কোন কোন খাতে এএফসির সাহায্য-সহযোগিতা পাবো তা নিশ্চিত করে বলা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫৫ঘ.
bdnews24