২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামগবাগকে দিয়ে শুরু হলো দলবদলের আনুষ্ঠানিকতা

আরামবাগকে দিয়েই শুরু হয়েছে বি. লিগের দলবদলের আনুষ্ঠানিকতা। সূচী অনুযায়ী ১৫ মে থেকে দলবদল উন্মুক্ত হলেও ১৮ মে প্রথম দল হিসেবে আরামবাগ দলবদলে অংশ নিয়ে গতবারের তিন ফুটবলারের সঙ্গে নতুন করে চুক্তি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আরামবাগকে দিয়েই শুরু হয়েছে বি. লিগের দলবদলের আনুষ্ঠানিকতা। সূচী অনুযায়ী ১৫ মে থেকে দলবদল উন্মুক্ত হলেও ১৮ মে প্রথম দল হিসেবে আরামবাগ দলবদলে অংশ নিয়ে গতবারের তিন ফুটবলারের সঙ্গে নতুন করে চুক্তি করেছে। ফুটবলার তিনজন হলেন গোলরক্ষক পিয়ারুজ্জামান পিরু এবং দুই ডিফেন্ডার আকরাম হোসেন ও ফরহাদ হোসেন। শুধু গোলরক্ষকের সঙ্গে এক বছরের চুক্তি করেছে আরামবাগ। এছাড়া আকরামের সঙ্গে ৬ মাসের ও ফরহাদের সঙ্গে সাড়ে ৭ মাসের চুক্তি হয়েছে এই ক্লাবের। আরামবাগ সাধারণ সম্পাদক মোবিনুল ইসলামের উপস্থিতিতে বাফুফে ভবনে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.