২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় হবে অলিম্পিক একাডেমি

অলিম্পিক একাডেমি গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পল্টন ময়দানের পাশে নির্মীয়মান নতুন ভবনে ওঠার পর বিওএ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহযোগিতায় এই একাডেমি তৈরি করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অলিম্পিক একাডেমি গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পল্টন ময়দানের পাশে নির্মীয়মান নতুন ভবনে ওঠার পর বিওএ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সহযোগিতায় এই একাডেমি তৈরি করবে। শনিবার এথেন্স থেকে ফিরে বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, "আইওসির সঙ্গে কথা হয়েছে অলিম্পিক একাডেমি তৈরির ব্যাপারে। তারা সাহায্য করার প্রতিশ্র"তি দিয়েছে। নতুন ভবনে ওঠার পর আমরা এটা তৈরি করবো।" তবে এটা হবে পুরোপুরি খেলাধুলা এবং অলিম্পিক জ্ঞানভিত্তিক একটি একাডেমি। "একাডেমির জন্য আমরা ওদের কাছ থেকে শিক্ষক কিংবা অন্যান্য সহযোগিতাও চাইতে পারি"--- বলেছেন এথেন্স ফেরত বিওএ মহাসচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১০৯ঘ.