ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নেপাল, বাংলাদেশ হয়ে অবশেষে মালয়েশিয়ার পেটালিং জায়া শহরে ঠিক হয়েছে এএফসি প্রেসিডেন্টস কাপের 'এ' গ্র"পের ভেন্যু। সেখানে আগামী ২২ জুন শুরু হয়ে ২৬ তারিখে শেষ হবে আবাহনীর গ্র"পের খেলা।
এই গ্র"পের খেলা গত এপ্রিলে নেপালের কাঠমান্ডুতে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে নেপাল অপারগতা প্রকাশ করলে বাংলাদেশকে আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছিল এএফসি। বাফুফে নির্বাচনের কারণে তারা এই সুযোগ হেলায় নষ্ট করলে এএফসি মালয়েশিয়ায় আয়োজনের সিদ্ধান্ত নেয়।
২২ জুন এমপিপিজে স্টেডিয়ামে 'এ' গ্র"পের উদ্বোধনী ম্যাচে ঢাকা আবাহনী মুখোমুখি হবে গত বছরের রানার্স-আপ নেপাল পুলিশ ক্লাবের। গতবার অবশ্য এই দলের নাম ছিল মহিন্দ্রা পুলিশ ক্লাব। একই দিনে প্রথম এএফসি কাপের চ্যাম্পিয়ন তাজিকিস্তানের রেগার তাদাজ খেলবে পাকিস্তান ওয়াপদার সঙ্গে। ২৪ জুন ঢাকা আবাহনী লড়বে তাজিকিস্তান লিগ চ্যাম্পিয়ন দলের সঙ্গে, গ্র"পে যাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বলে মনে করছে বি. লিগ চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচটি হবে পাকিস্তান ওয়াপদা ও নেপাল পুলিশের মধ্যে। ২৬ জুন আবাহনী শেষ ম্যাচে খেলবে পাকিস্তান ওয়াপদার সঙ্গে আর নেপাল পুলিশ খেলবে রেগার তাদাজের বিপক্ষে।
'এ' গ্র"পের চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে। এর আগে 'বি' গ্র"পের চ্যাম্পিয়ন হিসেবে দোর্দি ডায়নামো এবং 'সি' গ্র"প থেকে আসগাবাত এএফসি প্রেসিডেন্টস কাপের সেমিফাইনালে উঠেছে। তিন গ্র"পের সেরা রানার্স-আপ দলটি চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল খেলবে। এএফসি প্রেসিডেন্টস কাপের সেমিফাইনাল হবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০৩২ঘ.
bdnews24