২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিরঘিজিস্তানের কাছে হেরে মুল পর্বে যাওয়া হলো না বাংলাদেশের

আগে গোল করে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত সম্ভাবনা ধরে রেখেও শেষপর্যন্ত পারেনি বাংলাদেশ। শুক্রবার কিরঘিজিস্তানের কাছে ২-১ গোলে হেরে গিয়ে তারা এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 03:59 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগে গোল করে ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত সম্ভাবনা ধরে রেখেও শেষপর্যন্ত পারেনি বাংলাদেশ। শুক্রবার কিরঘিজিস্তানের কাছে ২-১ গোলে হেরে গিয়ে তারা এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে। সমীকরণটা ছিল কিরঘিজিস্তানকে ২-১ গোলে হারালেই বাংলাদেশের এএফসি চ্যালেঞ্জ কাপে খেলা নিশ্চিত হয়ে যায়। আর ১-০ গোলে হারালেও সম্ভাবনা বেঁচে থাকে, তখন আফগানিস্তান আর বাংলাদেশের গোলের হিসাব-নিকাশও সমান হয়ে যেতো; টসে নির্ধারিত হতো কোন দল যাবে চূড়ান্ত পর্বে। ৬৩ মিনিটে বাংলাদেশ গোল করে এই টসের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। গোলটি করেছেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। অনেকক্ষণ গোলটি ধরে রেখেও শেষ ৭ মিনিটে আর নিজেদের গোলপোস্ট সুরক্ষিত রাখতে পারেনি। ৮৩ ও ৮৭ মিনিটের দুগোলে বাংলাদেশের সব সম্ভাবনা ধুয়েমুছে যায়। কিরঘিজস্তানের পক্ষে গোল দুটো করেছেন কর্নিলব ও সিদ্দিকভ। স্বাগতিকদের এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আফগানিস্তান এএফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে উঠে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.