২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবের কাছে ডেকানের হার

দলে থাকারই কথা ছিল না তার, কিন্তু সাইমন ক্যাটিচের বিকল্প হিসেবে সুযোগ পেয়েই শন মার্শ দারুণ এক জয় এনে দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবকে। বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই তরুণ অস্ট্রেলিয়ানের ৬২ বলে হার না মানা ৮৪ রানের সুবাদেই ডেকান চার্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 03:28 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

বেঙ্গালুরু, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)--- দলে থাকারই কথা ছিল না তার, কিন্তু সাইমন ক্যাটিচের বিকল্প হিসেবে সুযোগ পেয়েই শন মার্শ দারুণ এক জয় এনে দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবকে। বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই তরুণ অস্ট্রেলিয়ানের ৬২ বলে হার না মানা ৮৪ রানের সুবাদেই ডেকান চার্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। টস হেরে ব্যাটিং করতে নেমে চার্জার্সরা ২০ ওভারে তুলেছিল ৮ উইকেটে ১৬৪ রান। ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে রোহিত শর্মা পথ দেখিয়েছেন তাদের। কিন্তু সেটা ম্লান হয়ে গেছে ওপেন করতে নেমে মার্শের ওই দুর্দান্ত ইনিংসের কাছে। ৭ বল হাতে রেখেই কিংসদের টানা তৃতীয় জয় এনে দিয়েছেন তিনি। সংক্ষিপ্ত স্কোর ডেকান চার্জার্স : ২০ ওভারে ১৬৪/৮ (রোহিত শর্মা ৭৬, লক্ষ্মণ ৪৮; চাওলা ৩/২৮) পাঞ্জাব কিংস : ১৮.৫ ওভারে ১৬৭/৩ (মার্শ অপ. ৮৪, জয়াবর্ধনে অপ. ৪৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/ ০৬৪৪ ঘ.