২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের বাংলাদেশ দল ঘোষিত

এএফসি চ্যালেঞ্জ কাপকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিরই অংশ হিসেবে নিয়েছে বাংলাদেশ। আর সেই প্রস্তুতিমুলক টুর্নামেন্ট খেলতে ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 05:02 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএফসি চ্যালেঞ্জ কাপকে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিরই অংশ হিসেবে নিয়েছে বাংলাদেশ। আর সেই প্রস্তুতিমুলক টুর্নামেন্ট খেলতে ১৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এএফসি চ্যালেঞ্জ কাপ মোটেই প্রস্তুতিমূলক টুর্নামেন্ট নয়। কিন্তু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে বাফুফে এত গুরুত্ব দিয়েছে যে চ্যালেঞ্জ কাপের হার-জিত নিয়ে খুব একটা চিন্তিত নয়। আরেকটা কারণ হচ্ছে, কিরঘিজিস্তান ভাল দল, আফগানিস্তানও নাকি বেশ প্রস্তুতি নিয়েছে। তাই ফল ভাল না হওয়ার সম্ভাবনাই বেশি। সেজন্যই এটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ! তারপরও বাংলাদেশের নতুন কোচ আবু ইউসুফ আগে আশা ছাড়ছেন না, "ভাল খেলার ব্যাপারে আমি আশাবাদী। তবে আমরা গ্র"প চ্যাম্পিয়ন হতে পারলে পুরো দল সাফ চ্যাম্পিয়নশিপে দারুন উজ্জিবীত একটি দল পাবো।" এই টুর্নামেন্টের জন্য ২৬ জনের স্কোয়াড থেকে তিনি ১৮ জনকে বেছে নিয়েছেন। এবং তাদের ব্যাপারে তিনি একটা গ্যারান্টি দিচ্ছেন, "সবার ফিটনেস ভাল। আশাকরি, পুরো ৯০ মিনিট ওপরে-নীচে ওঠে সমানতালে খেলবে তারা।" আগামী ২ মে কিরঘিজিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ। ৫ মে লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলা শুরু হবে। ৭ তারিখ আফগানিস্তান ও ৯ তারিখ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়েই কিরঘিজিস্তান সফর শেষ হবে বাংলাদেশের। ১৮ জনের বাংলাদেশ দল : আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য, হাসান আল মামুন, ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, রজনী কান্ত বর্মন, অরূপ বৈদ্য, আতিকুর রহমান মিশু, মোফাজ্জল হোসেন সৈকত, আরমান আজিজ, এনামুল হক শরীফ, মারুফ আহমেদ, ফয়সাল মাহমুদ, জাহিদ পারভেজ চৌধুরী, মামুনুল ইসলাম মামুন, মেহেদী হাসান উজ্জ্বল, রবিন ও জাহিদ হাসান এমিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.