ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ঠাকুরগাঁও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি যোগ হয়ে বাফুফে নির্বাচনে ১১২ জনের ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে।
আপত্তি ও শুনানি শেষে বুধবার রাতে ১১২ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। ৬টি ডিএফএ ও একটি ক্লাবের ভোটার হওয়া নিয়ে আপত্তি ওঠায় নির্দিষ্ট অভিযোগের ওপর শুনানি হয়েছে। তাতে টিকেছে ঠাকুরগাঁওয়ের আপত্তিটি। নবগঠিত এই জেলা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম আসায় বাফুফে কারো নাম খসড়া ভোটার তালিকায় তুলেনি। কিন্তু শুনানির পর টিকেছে সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু।
এর আগে খসড়া তালিকায় ১১১ জনের নাম প্রকাশ করা হয়েছিল। এখন তা বেড়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়েছে ১১২ জনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.
bdnews24