২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন কাউন্সিলরের নাম নেই খসড়া ভোটার তালিকায়

নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। গঠনতন্ত্র অনুযায়ী ১১৫ জন ভোটার হওয়ার কথা থাকলেও হয়েছে ১১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 05:50 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। গঠনতন্ত্র অনুযায়ী ১১৫ জন ভোটার হওয়ার কথা থাকলেও হয়েছে ১১২ জন। খসড়া ভোটার তালিকায় নেই মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা শিক্ষাবোর্ড ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়াসংস্থার কাউন্সিলরের নাম। জানা গেছে, মুক্তিযোদ্ধা ও ঢাকা শিক্ষাবোর্ড থেকে কাউন্সিলর হিসেবে কারো নাম আসেনি নির্বাচন কমিশনে। ঠাকুরগাঁও থেকে একজনের নাম এলেও তাকে অনুমোদন করেনি নির্বাচন কমিশন। আগামী ১৫ ও ১৬ এপ্রিল খসড়া তালিকার ওপর আপত্তি ও শুনানি হবে নির্বাচন কমিশনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩০ঘ.