ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্দান্ত সূচনা করেছে আবাহনী। রোববার ব্র্যাংক ব্যাংক ক্লাব কাপ হকিতে তারা ৬-১ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে। দিনের অন্য ম্যাচে উষা ৫-০ গোলে অ্যাজাক্সকে হারিয়ে দারুন সূচনা করেছে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পুরো আধিপত্য ছিল আকাশী-হলুদের। মোহাম্মদ মামুনুর রহমান চয়ন ও মোহাম্মদ সাব্বির দুগোল করে করেছেন। এছাড়া মওদুদুর রহমান শুভ ও রাসেল মাহমুদ জিমি একটি করে গোল করেছেন।
দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে উষা। অ্যাজাক্সের বিপক্ষে এই ম্যাচে উষার মাকসুদ আলম হাবুল দুটো, খোন্দকার হাসান আহমেদ, ইমরান আহমেদ সোহেল ও রফিকুল ইসলাম কামাল একটি করে গোল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১১৭ঘ.
bdnews24