ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ঢাকায় হচ্ছে না এএফসি প্রেসিডেন্টস কাপের এ গ্র"পের খেলা। কারণ বাফুফে কর্তারা নির্বাচন নিয়ে ব্যাস্ত থাকবে। এই মানসিকতা নিয়ে বাফুফের চেয়ারে বসা কর্মকর্তাদের কড়া সমালোচনা করেছেন আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ।
এএফসির প্রস্তাব দিয়েছিল ২০-২৪ এপ্রিল ঢাকায় এএফসি প্রেসিডেন্টস কাপের "এ" গ্র"পের খেলা আয়োজন করতে। কিন্তু বাফুফে কর্তারা অপারগতা প্রকাশ করেছে ২৮ এপ্রিল বাফুফে নির্বাচনের কথা ভেবে। সেটা জানার পর এএফসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আবাহনীর গ্র"পের খেলা ঢাকায় হবে না। মানে অনেকদিন পর আবার ঢাকার মাঠে ফুটবল উন্মাদনা ফিরিয়ে আনার সুযোগ পেয়েও হারালো বাংলাদেশ।
এজন্য বাফুফেকে দায়ী করেছেন আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন " খেলার চেয়ে তারা নিজেদের নির্বাচনের কাজ নিয়ে বেশি ব্যস্ত। এজন্য দেশের মাটিতে খেলা থেকে বঞ্চিত হয়েছে আবাহনী।" আবাহনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাফুফেকে একটা চিঠি পাঠানোর কথা উল্লেখ করে তিনি বলেছেন, "আমরা আনুষ্ঠানিকভাবে বাফুফের কাছে চিঠি পাঠিয়ে এব্যাপারে জানতে চাইবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৫৫ঘ.
bdnews24