২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্ম নিল স্পোর্টিং ইন্ডিপেনডেন্ট ক্লাব

খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষনের জন্য জন্ম নিয়েছে নতুন ক্লাব স্পোর্টিং ইন্ডিপেনডেন্ট ক্লাব। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম কক্ষে সংবাদ সম্মেলন করে তার ঘোষণা দিয়েছেন জয়-আলফাজ-আরমানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- খেলোয়াড়দের স্বার্থ সংরক্ষনের জন্য জন্ম নিয়েছে নতুন ক্লাব স্পোর্টিং ইন্ডিপেনডেন্ট ক্লাব। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম কক্ষে সংবাদ সম্মেলন করে তার ঘোষণা দিয়েছেন জয়-আলফাজ-আরমানরা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় বলেছেন, "ঢাকার বাইরে অনেক ফুটবলার আছে যারা ঢাকায় এসে ক্লাব পায় না। ঢাকায় বিভিন্ন ক্লাবে তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার কাজ করবে এই ক্লাব। এছাড়া খেলোয়াড় তৈরিতেও কাজ করবে এই ক্লাব।" খেলোয়াড় তৈরির জন্য তারা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ কর্মসূচী চালাবে। এজন্য প্রবীন কোচ ওয়াজেদ গাজীকে সঙ্গে নিয়েছে তারা। তাদের একটি ট্রেনিং সেন্টার গড়ারও পরিকল্পনা আছে। এছাড়া কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে তাকে প্রাথমিক সাহায্য দেওয়া হবে এই ক্লাব থেকে। প্রায় ৩০ জন খেলোয়াড়ের উপস্থিতিতে জন্ম নিয়েছে এই স্পোর্টিং ইন্ডিপেনডেন্ট ক্লাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৯ঘ.