২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া পরিষদ বিলুপ্ত হয়ে ক্রীড়া অধিদপ্তর

ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তর মিলে জন্ম নিচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান। তার নাম ক্রীড়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিলের নেতৃত্বে ক্রীড়া পরিষদ পুনর্গঠন সংক্রান্ত ১০ সদস্যের কমিটি যুব অধিপ্তরের মতো ক্রীড়া অধিদপ্তর গঠনের পক্ষে মত দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:11 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তর মিলে জন্ম নিচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান। তার নাম ক্রীড়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিলের নেতৃত্বে ক্রীড়া পরিষদ পুনর্গঠন সংক্রান্ত ১০ সদস্যের কমিটি যুব অধিপ্তরের মতো ক্রীড়া অধিদপ্তর গঠনের পক্ষে মত দিয়েছে। কয়েকদিন ধরে বাজারে বেশ চালু গুজব ছিল, জাতীয় ক্রীড়া পরিষদ বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, "আইন-কানুন ঘেঁটে দেখা গেছে বিওএ'র অস্তিত্ব অত্যন্ত দুর্বল। তাছাড়া আধা-স্বায়ত্বশাসিত একটি প্রতিষ্ঠানকে বিওএ'র অধীনে দিতে গেলে অনেক আইনী জটিলতার সৃষ্টি হতে পারে। তাই কমিটির পরামর্শ অধিদপ্তর গঠনের পক্ষে, তার আইনী দিকগুলো এখন খতিয়ে দেখা হবে।" ক্রীড়া অধিদপ্তর হলেও সেখানে ফেডারেশনগুলোকে তার অধীনে না রাখার পক্ষেই মত এসেছে। বরং ফেডারেশনগুলোকে বিওএ'র অধীনে পাঠানো যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.