২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ম্যান ইউ ও বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে এবার ইংলিশ ক্লাবের জয়জয়কার। চেলসি আর লিভারপুল আগেই উঠেছিল সেমিফাইনালে। বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এ এস রোমাকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডও উঠে গেছে শেষ চারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2008, 05:56 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ম্যানচেস্টার/ বার্সেলোনা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চ্যাম্পিয়নস লিগে এবার ইংলিশ ক্লাবের জয়জয়কার। চেলসি আর লিভারপুল আগেই উঠেছিল সেমিফাইনালে। বুধবার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এ এস রোমাকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় ইংলিশ ক্লাব হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডও উঠে গেছে শেষ চারে। ইংলিশদের চ্যাম্পিয়ন হওয়ার পথে বাধা হয়ে আছে শুধু বার্সেলোনা। বুধবার জার্মানির শালকে জিরো ফোরকে ১-০ গোলে হারিয়েছে তারা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালির একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে থাকা এ এস রোামাকে ২-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যান ইউ)। ফলে ওল্ডট্রাফোর্ডে বুধবারের ম্যাচ বেশ সুবিধাজনক অবস্থা থেকেই শুরু করেছিল তারা। কিন্তু রোমার ভাগ্য খারাপ না হলে ম্যাচের অবস্থা অন্যরকমও হতে পারতো। মানসিনিকে ওয়েস ব্রাউন ফাউল করায় প্রথমার্ধের ৩০ মিনিটে পেনাল্টি পেয়েছিল এ এস রোমা। গোলের এমন সহজ সুযোগ আর হয় না। কিন্তু দানিয়েল ডি রসির শট বার উঁচিয়ে চলে যাওয়ায় সেই সুযোগও নষ্ট হয়। ম্যান ইউর মহামূল্যবান গোলটি আসে ৭০ মিনিটে। ওয়েন হারগ্রিভসের নিচু হয়ে আসা ক্রসে ঝাঁপিয়ে পড়ে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান আর্জেন্টিনার কার্লোস তেভেজ। ওই এক গোলেই চূড়ান্ত হয়ে যায় ম্যাচ এবং কোয়ার্টারফাইনালের ফলাফল। ৩-০ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো শেষ চারে জায়গা করে নেয় ম্যান ইউ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। বুধবার ন্যু ক্যাম্পে বেশ কষ্টার্জিত জয় পেয়েছে বার্সা। জয়ের ব্যবধান ন্যূনতম বলে নয়, এমনিতে নিজেদের মাঠে তাদের বেশ চাপের মধ্যেই রেখেছে শালকে। প্রথমার্ধে, বিশেষ করে প্রথম ৩০ মিনিটে জার্মান ক্লাবটিরই প্রাধান্য ছিল। গোল না পাওয়ায় তা অবশ্য অর্থবহ হয়নি। ৪৩ মিনিটে ক্যাটালানদের উদ্ধার করে মিডফিল্ডার ইয়ায়া তুরের গোল। বোজান কিরকিচের ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে অপ্রত্যাশিতভাবে চলে এলে চমৎকার হেডে সমর্থকদের প্রত্যাশা পূরণ করেন তুরে। এ ম্যাচের আগ পর্যন্ত সমর্থকরা খুব চটে ছিল বার্সার ওপর। ফ্রাঙ্ক রাইকার্ডের দল স্প্যানিশ প্রিমেরা লিগায় সা