২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনে দুটো এককে জিতেছে বাংলাদেশ

ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বরের গ্র"পের খেলায় তুর্কমেনিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দুটো এককে শিবুলাল ও অমল রায় জিতেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের চার নম্বরের গ্র"পের খেলায় তুর্কমেনিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দুটো এককে শিবুলাল ও অমল রায় জিতেছেন। ব্র"নাই টেনিস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় হাসান আল বালকিয়া ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে বুধবার অনুষ্ঠিত প্রথম দিনের খেলায় বাংলাদেশের শিবুলাল ৭-৫, ৬-২ গেমে এবং অমল রায় ৬-৪ ও ৬-২ গেমে তাদের প্রতিপক্ষকে হারিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ খেলবে জর্ডানের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.