২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল-লিভারপুল লড়াই

ইওরোপের কোনো ক্লাব ফুটবল প্রতিযোগিতায় আজ পর্যন্ত মুখোমুখি হয়নি আর্সেনাল ও লিভারপুল। তবে এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাচ্ছে ইংল্যান্ডের দুই 'জায়ান্ট' ক্লাবের। ইওরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রতে নিশ্চিত হয়েছে আর্সেনাল ও লিভারপুলের লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

লন্ডন, ১৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইওরোপের কোনো ক্লাব ফুটবল প্রতিযোগিতায় আজ পর্যন্ত মুখোমুখি হয়নি আর্সেনাল ও লিভারপুল। তবে এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাচ্ছে ইংল্যান্ডের দুই 'জায়ান্ট' ক্লাবের। ইওরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রতে নিশ্চিত হয়েছে আর্সেনাল ও লিভারপুলের লড়াই। অবশ্য শেষ আটে দুটো ইংলিশ ক্লাবের লড়াই এড়ানো মুশকিলই হতো। কারণ এবারের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আট দলের চারটিই ইংল্যান্ডের। শেষ আটে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ ইতালির রোমা। গতবারও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু দল। আরেক ইংলিশ ক্লাব চেলসি খেলবে তুরস্কের চ্যাম্পিয়ন ফেনারবাচের বিপক্ষে। আর স্পেনের একমাত্র প্রতিনিধি বার্সেলোনাকে লড়তে হবে জার্মান ক্লাব শালকে জিরো ফোরের সঙ্গে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১ ও ২ এপ্রিল। ৮ ও ৯ এপ্রিল ফিরতি লেগ। সেমিফাইনালের ড্রও হয়ে গেছে একই সঙ্গে। একটি সেমিফাইনালে আর্সেনাল-লিভারপুলের বিজয়ী খেলবে চেলসি-ফেনারবাচের বিজয়ীর সঙ্গে। অন্য সেমিফাইনালে বার্সেলোনা-শালকে ম্যাচের জয়ী দলটির প্রতিপক্ষ ম্যানইউ বা রোমা। ২২ ও ২৩ এপ্রিল সেমিফাইনালের প্রথম লেগ এবং ২৯ ও ৩০ এপ্রিল ফিরতি লেগ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৫০ঘ.