২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবগুলোকে দলবদলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাফুফে

ক্লাবগুলোকে সিদ্ধান্ত পুনর্র্র্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা দেশের ফুটবলের স্বার্থকে সর্বাগ্রে স্থান দেওয়ার অনুরোধ জানিয়ে দলবদল ও স্বাধীনতা কাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবগুলোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 04:40 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্লাবগুলোকে সিদ্ধান্ত পুনর্র্র্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারা দেশের ফুটবলের স্বার্থকে সর্বাগ্রে স্থান দেওয়ার অনুরোধ জানিয়ে দলবদল ও স্বাধীনতা কাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবগুলোকে। বৃহস্পতিবার বাফুফে অনুরোধের চিঠি পাঠিয়েছে আটটি ক্লাবের কাছে। ক্লাবগুলো হচ্ছে আবাহনী, মোহামেডান, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, আরামবাগ, ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ। তারা বাফুফের কাছে বুধবার চিঠি পাঠিয়ে বাফুফে নির্বাচনের আগে দলবদলে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এবং একই সময়ে দলবদল ও স্বাধীনতা কাপ ফুটবল কী করে হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছে। তার প্রেক্ষিতে দেওয়া চিঠিতে বাফুফে ক্লাবগুলোকে মনে করিয়ে দিয়েছে ক্লাবগুলোর সঙ্গে সভা করেই দলবদলের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তাদের অনুরোধেই ফেব্র"য়ারি মাসের পরিবর্তে ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দলবদলের সূচী দেওয়া হয়েছিল। সেটা মনে করিয়ে দিয়েই ক্লাবগুলোকে ফুটবলের বৃহত্তর স্বার্থে দলবদলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাফুফে। কিন্তু এই চিঠি হাতে পেয়ে মোহামেডান ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভুঁইয়া বলেছেন, "সব ক্লাবকে নিয়ে আমরা বসবো। তবে কিছু করার আছে বলে আমি মনে করি না।" স্বপক্ষে তার যুক্তি একটাই, ২৮ এপ্রিলের নির্বাচনে যদি নতুন কমিটির চরিত্র পাল্টে যায়, "নতুন কমিটি এসে যদি নিজেদের মতো করে বাংলাদেশের ফুটবলকে সাজানোর পরিকল্পনা করে। যদি বি. লিগের পরিবর্তে আবার প্রিমিয়ার লিগে ফিরে যায়। তাছাড়া মাঠের খেলার চেয়ে বর্তমান কমিটির এখন বেশি মনযোগ নির্বাচনে।" এছাড়া একই সময়ে দলবদল ও স্বাধীনতা কাপের (২০ মার্চ থেকে) সূচী নিয়ে বাফুফেকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে ক্লাবগুলো। পেশাদারিত্বের কথা বলা বাফুফে-কর্তাদের এরকম "অজ্ঞতা" দেখে বিস্মিত হয়েছে ক্লাবগুলো। আরো বিস্ময়ের ব্যাপার হচ্ছে, বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু এখনো সাফাই গেয়ে যাচ্ছেন, "স্বাধীনতা কাপ ফুটবল একটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট। তাই দলবদল ও টুর্নামেন্ট একসঙ্গে হতে কোনো বাধা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.