২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ এপ্রিল বিওএ নির্বাচন

আগামী ৩ এপ্রিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। বুধবার এই ঘোষণা দিয়ে নির্বাচনী তফসিল জারি করেছেন বিওএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিকেএসপির মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আগামী ৩ এপ্রিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন। বুধবার এই ঘোষণা দিয়ে নির্বাচনী তফসিল জারি করেছেন বিওএ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিকেএসপির মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন। তফসিল অনুযায়ী আগামী ১৭ মার্চ কাউন্সিলর তালিকা প্রকাশ করা হবে। তার দু দিন পরে প্রকাশ করা হবে চূড়ান্ত কাউন্সিলর তালিকা। আর ২৩ মার্চ বিলি করা হবে মনোনয়নপত্র, পাওয়া যাবে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (জাতীয় ক্রীড়া পরিষদ ভবন)। তারপর চূড়ান্ত মনোয়নপত্র দাখিল ও বাছাইয়ের মধ্য দিয়ে ৩ এপ্রিল হবে বিওএ নির্বাচন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৫ঘ.