ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অকালপ্রয়াত ফুটবল তারকা মোনেম মুন্নাকে নিয়ে একুশে বইমেলায় প্রকাশিত 'কিং ব্যাক মোনেম মুন্না' বইটি অন্যপ্রকাশের পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, আবাহনী ক্লাব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনেও এখন পাওয়া যাচ্ছে। বিদেশী ৮০ গ্রাম অফসেট কাগজে ছাপা ৩২০ পৃষ্ঠার বইটির দাম ৪০০ টাকা। এর মধ্যে মুন্নার আলোচিত ছবি নিয়ে চার রঙের ১৬ পৃষ্ঠার একটি এবং এক রঙের ৩২ পৃষ্ঠার দুটি অ্যালবাম রয়েছে।
বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার(স্পোর্টস ইন-চার্জ) কাজী ইমরুল কবীর সুমনের সম্পাদনায় বইটি প্রকাশ করেছেন আফরোজা সুমী। পরিবেশনার দায়িত্বে অন্যপ্রকাশ। প্রচ্ছদ করেছেন আমজাদ হোসেন। দেশের প্রতিষ্ঠিত সাবেক ও বর্তমান খেলোয়াড়, রাজনীতিবিদ এবং মুন্না ভক্তদের লেখা বইটিকে সমৃদ্ধ করেছে।
আবাহনীর তারকা ফুটবলার মুন্না ২০০৫ সালের ১২ ফেব্র"য়ারী কিডনী রোগে (সেপটিসেমিয়া) আক্রান্ত হয়ে মারা যান। ২০০০ সালে প্রথম এই সমস্যায় আক্রান্ত হলে বড় বোন শামসুন্নার আইভী'র একটি কিডনী তার শরীরে প্রতিস্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/১৮১৫ঘ.
bdnews24