২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে নির্বাচনের রোডম্যাপের জন্য এএফসি যাচ্ছে প্রতিনিধিদল

বুধবার রাতে কুয়ালালামপুরে রওনা হচ্ছে বাংলাদেশের ফুটবল প্রতিনিধি দল। বৃহস্পতিবার সেখানে এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সভায় বসবে তারা এবং তাতেই চূড়ান্ত হবে বাফুফে নির্বাচনের রোডম্যাপ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বুধবার রাতে কুয়ালালামপুরে রওনা হচ্ছে বাংলাদেশের ফুটবল প্রতিনিধি দল। বৃহস্পতিবার সেখানে এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সভায় বসবে তারা এবং তাতেই চূড়ান্ত হবে বাফুফে নির্বাচনের রোডম্যাপ। গত ১৮ ফেব্র"য়ারি বাফুফে সভাপতি এস এ সুলতানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়েছিল এএফসি সদর দপ্তর কুয়ালালামপুরে। ১৯ ফেব্র"য়ারি এএফসি প্রেসিডেন্টের সঙ্গে সভা শেষে এএফসি একটি প্রেসক্রিপশন পাঠিয়েছিল। সেটা হচ্ছে বিশেষ সাধারণ সভা করতে হবে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোকে বিভাগের অধীনে রাখতে হবে। কিন্তু সেটাকে চূড়ান্ত বলা যাচ্ছে না। কারণ তড়িঘড়ি করে আবার ওই প্রতিনিধি দলকে ডেকেছে এএফসি চিঠি দিয়ে। এবং তাতে বলা হয়েছে বৃহস্পতিবারের সভায় বাফুফে নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ দেওয়া হবে। বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "আশা করছি এই সভায় বাফুফে নির্বাচনের নির্দেশনা পেয়ে যাবো আমরা।" এই সভা করতেই বুধবার রাতে কুয়ালালামপুর রওনা হবেন বাফুফে সভাপতি এস এ সুলতান, বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ, বাফুফের সাবেক সহ-সম্পাদক বাদল রায় ও জেলা সংগঠক মহিউদ্দিন বুলবুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.